Amit Shah

‘অস্ত্র হাতে নিলে ফল ভালো হবে না’, ‘লাল সন্ত্রাস’ রুখতে লোকসভায় চরম হুঁশিয়ারি শাহর

‘লাল সন্ত্রাস’কে দেশ থেকে নির্মূল করতে আগেই ৩১ মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৯:২২

options
link
‘অস্ত্র হাতে নিলে ফল ভালো হবে না’, ‘লাল সন্ত্রাস’ রুখতে লোকসভায় চরম হুঁশিয়ারি শাহর
সংসদে বক্তব্য অমিত শাহের।

‘লাল সন্ত্রাস’ প্রাণ কেড়েছে ২০ হাজার তরুণ প্রাণের। প্রভাবিত হয়েছে ১২ কোটি মানুষের জীবন! এমনই দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চরম হুঁশিয়ারি দিলেন মাওবাদীদের। তাঁর হুঙ্কার, ”অস্ত্র হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে।” সেই সঙ্গে শাহর মন্তব্য, সরকার সমস্ত সমস্যা শুনতে, সেগুলোর সমাধান করতে এবং বাস্তবায়ন নিশ্চিত করতে প্রস্তুত। তবে সেই সঙ্গেই তাঁর অভিযোগ, যে, নির্দিষ্ট কিছু মতাদর্শ ওই অঞ্চলগুলিতে অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পাশাপাশি এবং শাসনব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। যা মনে করিয়ে শাহর হুঁশিয়ারি, সরকার কোনও রকম হুমকির বিরুদ্ধে মাথা নোয়াবে না। সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

Advertisement

‘লাল সন্ত্রাস’কে দেশ থেকে নির্মূল করতে ৩১ মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়সীমা শেষ হতে আর একদিন বাকি। এমতাবস্থায় ছত্তিশগড়ে বিরাট সাফল্য মিলেছে। সুকমায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক মাওবাদীর। জানা গিয়েছে, মৃত ওই মাওবাদী কমান্ডারের নাম মুচকি কৈলাস। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাহর হুঁশিয়ারি, সরকার কোনও রকম হুমকির বিরুদ্ধে মাথা নোয়াবে না। সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

সেই সঙ্গে সোমবারও মিলেছে নতুন সাফল্য। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়ের বহু নাশকতামূলক হামলার ‘মাস্টারমাইন্ড’ চেল্লুরি নারায়ণ রাও ওরফে সুরেশ আত্মসমর্পণ করেছেন। বিগত প্রায় চার দশক ধরে তিনি আত্মগোপন করে ছিলেন। তাঁর আত্মসমর্পণকে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার ফের ‘লাল সন্ত্রাস’-এর বিরুদ্ধে গর্জে উঠলেন অমিত শাহ।

Advertisement

‘লাল সন্ত্রাস’কে দেশ থেকে নির্মূল করতে ৩১ মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়সীমা শেষ হতে আর একদিন বাকি। এই অবস্থায় লোকসভায় বক্তব্য রাখছেন তিনি।

গত কয়েকমাসে মাও-বিরোধী অভিযানের দিকে যদি নজর রাখা যায়, তবে দেখা যাবে নিরপত্তারক্ষীদের লাগাতার অভিযানে পিছু হটেছে মাওবাদীরা। ছত্তিশগড়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা-সহ দেশের মাও অধ্যুষিত অঞ্চলগুলিতে হাজার হাজার মাওবাদী আত্মসমর্পণ করেছেন। যারা অস্ত্র ছাড়েননি নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে হয়েছে তাঁদের। তবে শুধু মাওবাদীদের মৃত্যু নয়, মাওবাদীদের পালটা জবাবে এখনও পর্যন্ত ৫৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.