দেরাদুনের (Dehradun) রাস্তায় প্রকাশ্যে দুই গোষ্ঠীর ভয়ংকর সংঘর্ষ। নৈশক্লাবে গান বাজানো নিয়ে দুই পক্ষের ঝামেলার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে বেঘোরে প্রাণ গেল সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের। সোমবার সকালে দেরাদুনের রাস্তায় অন্যদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন ৭৪ বছরের সেনাকর্মী। সেই সময় ওই রাস্তায় একটি স্করপিও এবং একটি ফরচুনারের মধ্যে ভয়ংকর রেষারেষি চলছলি। স্করপিও থেকে অন্য গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেই গুলি লাগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি বৃদ্ধকে।
পুলিশ জানিয়েছে, এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ দেরাদুনের রাস্তায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল নৈশক্লাবে ডিজিতে একটি গান বাজানো নিয়ে। ক্লাব থেকে বেরিয়েও একে অপরের লাঠি, লোহার রড নিয়ে হামলা চালায়। একটি ফরচুনার গাড়িতে চেপে এক পক্ষ পালানোর চেষ্টা করলে অন্য পক্ষ একটি স্করপিও গাড়িতে করে তাড়া করে। এক প্রত্যক্ষদর্শী কুলদীপ বিস্ত জানিয়েছেন, ফরচুনার গাড়িটিতে লোহার, লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি বার কয়েক গুলি করা হয়। তাতে আহত হন ভেতরে থাকা ব্যক্তিরা। গাড়িটিরও ক্ষতি হয়।
বিষয়টি ভয়ংকর হয়ে ওঠে, কারণ সেই সময় রাস্তা দিয়ে অন্য লোকেরাও চলাচল করছিল। তাঁদের একজন অবসরপ্রাপ্ত ৭৪ বছরের ব্রিগেডিয়ার। তিনি সকালে হাঁটতে বেরিয়ে ছিলেন। আচমকা একটি গুলি লাগে তাঁর শরীরে। রক্তাক্ত বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে ভর্তি করেন। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত গ্রেপ্তারির খবর নেই। প্রকাশ্যে রাস্তায় গুলি চালানোর ঘটনায় শহরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।
সর্বশেষ খবর
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?