Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Condom

কন্ডোমে ঘুচবে প্রোটিনের ঘাটতি! যৌনতায় চমক আনতে অভিনব কীর্তি সংস্থার, ব্যাপারটা কী?

অভিনব সব ফ্লেভারের পর এবার বাজারে আসতে চলেছে ফিটনেসে ভরা কন্ডোম! যেখানে যৌন সঙ্গমের পাশাপাশি ঘুচবে প্রোটিনের ঘাটতি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৮:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৮:৫৪

options
link
কন্ডোমে ঘুচবে প্রোটিনের ঘাটতি! যৌনতায় চমক আনতে অভিনব কীর্তি সংস্থার, ব্যাপারটা কী? zoom
বাজারে আসতে চলেছে বিশ্বের প্রথম প্রোটিন কন্ডোম?

অভিনব সব ফ্লেভারের পর এবার বাজারে আসতে চলেছে ফিটনেসে ভরা কন্ডোম! যেখানে যৌন সঙ্গমের পাশাপাশি ঘুচবে প্রোটিনের ঘাটতি! অন্তত তেমনই ইঙ্গিত দিল গৌরব তানেজার ফিটনেস সংস্থা ‘বিস্ট লাইফ’। সম্প্রতি ঢাকঢোল পিটিয়ে এক বিজ্ঞাপন বাজারে ছেড়েছে তারা। যেখানে দাবি করা হয়েছে, বিশ্বে প্রথমবার আসতে চলেছে ‘প্রোটিন কন্ডোম’। যা নিয়ে চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।

সোশাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গৌরব তানেজা। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ভিটামিন সাপ্লিমেন্টারি বাজারে বিক্রি করে তাঁর সংস্থা ‘বিস্ট লাইফ’। সম্প্রতি এই সংস্থার এক বিজ্ঞাপন বাজারে সাড়া ফেলে দিয়েছে। যেখানে এক কন্ডোমের প্যাকেটের ছবি-সহ লেখা হয়েছে, ‘বিশ্বের প্রথম প্রোটিন কন্ডোম।’ পাশাপাশি আরও জানানো হয়েছে, ‘আমরা আসছি আপনার রাতের পারফরমেন্সকে আরও উন্নত করতে।’ মুহূর্তের মধ্যে সংস্থার এই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। তবে এহেন বিজ্ঞাপনকে পুরোপুরি ভাঁওতাবাজি বলে দাবি করেছেন নেটিজেনরা।

Advertisement

কন্ডোমের প্যাকেটের ছবি-সহ লেখা হয়েছে, ‘বিশ্বের প্রথম প্রোটিন কন্ডোম। আমরা আসছি আপনার রাতের পারফরমেন্সকে আরও উন্নত করতে।’

সোশাল মিডিয়ায় সংস্থার বিজ্ঞাপন শেয়ার করে একজন লিখেছেন, ‘বন্ধুরা শান্ত হন, সামনেই #এপ্রিলফুল দিবস আসছে।’ আরও একজন লিখেছেন, “এপ্রিল ফুল বানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।” কমেন্টবক্সে বেশিরভাগ নেটিজেনই এই ঘটনাকে এপ্রিল ফুল বলে উড়িয়ে দিলেও, বহু মানুষ রীতিমতো বিস্মিত এমন অভিনব কীর্তিতে। একজন লিখেছেন, ‘ঘটনা যদি সত্যি হয়, তবে আমার বংশে আমিই প্রথম ব্যক্তি যে এই অভিনব আবিষ্কার দেখছি।’ কারও মতে, ‘পুরোটাই ভাঁওতাবাজি। ভাইরাল হওয়ার জন্য এইসব করা হচ্ছে।’

তবে বিতর্ক মাথাচাড়া দিলেও সোশাল মিডিয়ায় ওই পোস্ট নিয়ে আর কোনও মন্তব্য করা হয়নি সংস্থার তরফে। তবে আসল হোক বা নকল এহেন প্রচার সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.