সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর পাঁচেক আগের ঘটনা। মধ্যরাতে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফে্রার পথে, দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল। নির্ভয়া কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিল গোটা দেশ। অভিযুক্তদের ফাঁসির দাবি উঠেছিল। কিন্তু, বিশাখাপত্তনমে ভরদুপুরে প্রকাশ্যে রাস্তায় এক ফুটবাসিনীকে ধর্ষিতা হতে দেখেও সাহায্যে এগিয়ে এলেন না পথ চলতি মানুষ! উলটে মোবাইলে গোটা ঘটনার ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়লেন এক অটোচালক! পরে ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতাকে মহিলাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
[ফের নারীর সম্ভ্রমে হাত, কোঝিকোড়ে রাস্তায় তরুণীর শ্লীলতাহানি]
এ কোন সমাজে বাস করছি আমরা? যেখানে দিনেদুপুরে ফুটপাতে এক মহিলাকে ধর্ষণ করল এক মদ্যপ যুবক। মোবাইলে সেই ঘটনার ভিডিও করা হয়। কিন্তু, নির্যাতিতাকে সাহায্য করতে এগিয়ে এল না কেউ! এমনই অমানবিকতার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। শহরের ব্যস্ততম রাস্তাগুলির অন্যতম রেলওয়ে কোয়াটার্স লাগোয়া রাস্তাটি। দিনভর সেখানে লোকজনের আনাগোনা লেগে থাকে। রবিরার দুপুর দুটো নাগাদ সেই রাস্তারই ফুটপাতে পথ চলতি হাজারো মানুষের সামনেই ঘটনা ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পুলিশ জানিয়েছে, রেলওয়ে কোয়াটার্স লাগোয়া রাস্তার ফুটপাতে এক গাছের পাশে বসেছিলেন তরুণী। আচমকাই তাঁর উপর চড়াও হয় এক মদ্যপ যুবক। খোলা আকাশের নিচে, সকলের সামনেই ওই তরুণীকে ধর্ষণ করতে শুরু সে। ফুটপাতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই তরুণী। কিন্তু, চোখের সামনে এক মহিলাকে ধর্ষিতা হতে দেখেও সাহায্য করা তো দূর অস্ত, দু’দণ্ড থমকে দাঁড়ানোর সময় ছিল না কারও। সকলেই পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। এরইমধ্যে আবার এক অটোচালক নিজের মোবাইলে গোটা ঘটনার ভিডিও তুলে ব্যস্ত হয়ে পড়েন। এভাবেই কেটে যায় অনেকটা সময়। শেষপর্যন্ত ওই অটোচালকই ভিডিও নিয়ে স্থানীয় থানায় হাজির হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
[মুম্বইয়ের রাস্তায় বেধড়ক মার কিশোরীকে, ভাইরাল ভিডিও]
অটোচালকের মোবাইলে তোলা সেই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগে না। ঘটনার দেশ জুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে। ওই অটোচালকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করার দাবি করেছেন মহিলাদের অধিকার নিয়ে আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, ভিডিও না তুলে ওই অটোচালক নির্যাতিতাকে মহিলাকে সাহায্য করতে পারতেন। তিনি তা করেননি।
[কেন ছোট পোশাক পরেন ‘রাধে মা’, এবার প্রকাশ্যেই জানালেন সে কথা]
সর্বশেষ খবর
-
কাল হল প্রতিকূল আবহে শৃঙ্গজয়ের জেদ! নেপালে তুষারধসে মৃত্যু বাংলার পর্বতারোহীর
-
বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন
-
‘নিজে ড্রাইভ করে গড়িয়াহাটে শপিং করি,’ পুজো নিয়ে আড্ডায় দিতিপ্রিয়া
-
সিনেমা হলের মধ্যেই অবাধ যৌনতা! ‘প্রান্তিকে’ একী কাণ্ড, হুলস্থুল তেহট্টে
-
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!