সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। বাবরি মসজিদ ধ্বংস মামলায় সুপ্রিম কোর্টে আদবানী, উমা ভারতীদের বিরুদ্ধে ফের চার্জ গঠনের আবেদন জানাল সিবিআই। একইসঙ্গে বৃহস্পতিবার আদবানীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সব মামলাগুলি একত্রিত করে পুনরায় চার্জ গঠনের ইঙ্গিত দিয়েছে সু্প্রিম কোর্ট। শীর্ষ আদালত এও জানিয়েছে, মামলার ট্রায়াল লখনউয়ের আদালতে হবে এবং প্রত্যেকদিন শুনানি করে দু’বছরের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। তবে আদবানীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা শুরু হবে কি না সে বিষয়ে এখনও কোনও রায় দেয়নি সর্বোচ্চ আদালত। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত।
[বিদেশে লটারি জিতে কোটিপতি প্রবাসী ভারতীয় ডাক্তার]
আদালত এদিন জানায়, এই ধরনের মামলার ক্ষেত্রে আদালতের উপর যে দায়িত্ব ন্যস্ত থাকে সেটাকে কাজে লাগিয়ে সুবিচার করতে হয়। যাতে কেউ আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। সিবিআই পক্ষের আইনজীবী শীর্ষ আদালতে জানান, লখনউ ট্রায়াল কোর্টে ১৯৫ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়ে গিয়েছে এই মামলায়। প্রায় ৩০০ জনের জবানবন্দি নেওয়া এখনও নেওয়া বাকি আছে। সিবিআইয়ের যুক্তি, টেকনিক্যাল কারণে আদবানী-সহ অন্যান্যদের উপর ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়নি। লখনউ আদালতেই মামলার শুনানি হোক চায় সিবিআই।
[রাজনীতিটা যোগীদের জন্যই, ভোগীদের জন্য নয়: আদিত্যনাথ]
সর্বশেষ খবর
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি
-
‘ওঁরা গরু জবাই করত যা আমার জন্য অধর্ম’, কানাডা থাকাকালীন ‘তিক্ত’ অভিজ্ঞতা ভাগ নিরামিষাশী মাধবনের
-
অসুর ও সিংহের কাঁধে পা রেখেই কেন দাঁড়ান দেবী দুর্গা? শাস্ত্রীয় মতে রয়েছে গভীর ব্যাখ্যা