Bangladesh Election 2026

বাংলার সীমান্তে দাপট জামাতেরই, বাংলাদেশের ভোটচিত্র উদ্বেগ বাড়াবে দিল্লির

ভারত তথা বাংলা লাগোয়া এলাকাগুলিতে জামাতের এই ফলাফল বাংলা তথা নয়াদিল্লির জন্য বেশ চিন্তার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ২০:৩৭

options
link
বাংলার সীমান্তে দাপট জামাতেরই, বাংলাদেশের ভোটচিত্র উদ্বেগ বাড়াবে দিল্লির
জয় উদযাপন জামাতের। ছবি: সংগৃহীত।

কট্টর মৌলবাদীদের প্রত্যাখ্যান করে তুলনামূলক উদারবাদী বিএনপিকে নির্বাচিত করেছে বাংলাদেশ। অন্তত এ পর্যন্ত ওপার বাংলার ফলাফলে তেমনটাই ইঙ্গিত মিলছে। তাতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এপার বাংলা তথা ভারতের উদারপন্থীরা। জামায়াতে এ ইসলামির তুলনায় কম কট্টর বিএনপি বাংলাদেশে ক্ষমতা দখল করায় খানিকটা স্বস্তিতে নয়াদিল্লিও। কিন্তু প্রশ্ন হল, তাতে পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার উপায় আছে কী? অন্তত বাংলা লাগোয়া আসগুলির ফলাফল তেমন ইঙ্গিত দিচ্ছে না।

Advertisement

বাংলাদেশের নির্বাচনে (Bangladesh Election 2026) এ পর্যন্ত যা ফলাফল তাতে তারেক রহমানের বিএনপি ২১০ আসনের বেশি জিততে চলেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১২ দলীয় ইসলামিক জোট ৬০-৭০ আসনের মধ্যে ঘোরাফেরা করছে। যার অর্থ, বিএনপি নিরঙ্কুশভাবে ক্ষমতায় ফিরতে চলেছে। জামাত বসবে বিরোধী আসনে। এই ফলাফলে অনেকে স্বস্তি দেখছেন। কিন্তু ফলাফলে ভারতের জন্য উদ্বেগের একাধিক কারণ রয়েছে বলেই মত ওয়াকিবহালের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
বাংলা লাগোয়া ঠাকুরগাঁও ২, রাজশাহী ১, রংপুর ২, মিলফামারির ৩ আসন, সাতক্ষীরার ৪ আসন, চাপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গার মতো আসনগুলিতে একচ্ছত্রভাবে এগিয়ে জামাত জোট। একমাত্র ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরে জিতেছে বিএনপি।
জামাত প্রধান শফিকুর রহমান। ফাইল ছবি

উদ্বেগের প্রথম কারণ, জামাত ইতিহাসের সর্বাধিক আসনে জয়লাভ করেছে। এর আগে স্বাধীন বাংলাদেশে জামাত কোনওদিন ১৮ আসনের বেশি জেতেনি। কমবেশি ৫-১০ শতাংশের বেশি ভোট কোনওকালেই জোটেনি কট্টরপন্থী ইসলামিক দলটির কপালে। এবার আওয়ামি লিগ নির্বাচনী ময়দানে না থাকায় খানিকটা বিকল্পের অভাবেই জামাতকে ভোট দিয়েছেন বিএনপি বিরোধী ভোটাররা। তাছাড়া এটাও অস্বীকার করার উপায় নেই যে গত কয়েক বছরে ওপার বাংলায় কট্টরপন্থী সাম্প্রদায়িক শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Advertisement

ভারতের উদ্বেগের দ্বিতীয় কারণ, ভারত তথা বাংলা লাগোয়া আসনগুলিতে জামাতের বিরাট জয়। এখনও পর্যন্ত ভোটের যা ফলাফল পাওয়া গিয়েছে, তাতে বাংলা লাগোয়া আসনগুলিতে কার্যত ক্লিন সুইপ করতে চলেছে জামাত জোট। বাংলা লাগোয়া ঠাকুরগাঁও ২, রাজশাহী ১, রংপুর ২, মিলফামারির ৩ আসন, সাতক্ষীরার ৪ আসন, চাপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গার মতো আসনগুলিতে একচ্ছত্রভাবে এগিয়ে জামাত জোট। একমাত্র ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরে জিতেছে বিএনপি।

বাংলা লাগোয়া ঠাকুরগাঁও ২, রাজশাহী ১, রংপুর ২, মিলফামারির ৩ আসন, সাতক্ষীরার ৪ আসন, চাপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গার মতো আসনগুলিতে একচ্ছত্রভাবে এগিয়ে জামাত জোট। একমাত্র ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরে জিতেছে বিএনপি।

ভারত তথা বাংলা লাগোয়া এলাকাগুলিতে জামাতের এই ফলাফল বাংলা তথা নয়াদিল্লির জন্য বেশ চিন্তার। সীমান্ত এলাকায় জামাতের জয়ের অর্থ ভারত লাগোয়া এলাকাগুলিতে মৌলবাদ বাড়ছে। যা আগামী দিনে সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হতে পারে। ইতিমধ্যেই জেএমবি, আনসার বাংলা টিমের সন্ত্রাসবাদীরা এপার বাংলায় তাণ্ডব চালিয়েছে।  আগামী দিনে এই ইসলামিক  জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে ভারত লাগোয়া এলাকাগুলিকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করতে পারে জামাত। তাছাড়া ওপারে মৌলবাদের বাড়বাড়ন্তের উৎস, এপারেও পালটা মৌলবাদকে উসকানি দিতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.