সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। শুধু সেখানেই থেমে থাকেননি। ‘বিয়িং হিউম্যান’ হয়ে এনেছিলেন পোশাক-আশাকও। এবার ফোনের বাজারের পা রাখতে চলেছেন সলমন খান।
সেবামূলক কাজের জন্যই তৈরি করেছেন বিয়িং হিউম্যান ফাউন্ডেশন। সেই ব্র্যান্ডের পোশাক বিক্রির টাকা পুরোটাই ব্যয় করা হয় বিভিন্ন জনকল্যাণমূলক কাজে। এবার বিয়িং স্মার্ট নামে নয়া কোম্পানি নথিভুক্তকরণ করেছেন সুপারস্টার। লক্ষ্য বাজারে এই ব্র্যান্ডের স্মার্ট ফোন আনা। কেন তারকার এ পদক্ষেপ? জানা যাচ্ছে, ফোনের বাজারে চিনা কোম্পানিগুলোর আগ্রাসন রুখতেই এ কাজ করতে চলেছেন সলমন। অপপো, সাওমির মতো ফোন কোম্পানিগুলো কম দামে স্মার্টফোন দিয়ে বাজার মাত করছে। আর তাই ২০,০০০ টাকার কমে স্মার্ট ফোন এনে ভারতীয় ফোনের বাজার ধরে রাখার চেষ্টা বলি তারকার।
এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে মোদি সরকার
বছর দুই আগেই ফোনের বাজারে পা রাখার কথা ভেবেছিলেন সলমন। বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেও চেয়েছিলেন। কিন্তু তাতে যে পরিমাণ রয়্যালটি দিতে হবে তারকাকে, তা ভেবেই পিছিয়ে গিয়েছিলেন প্রত্যেকেই। কিন্তু কে না জানে, সলমন একবার যা কমিটমেন্ট করেন তা থেকে সরেন না! আর তাই শেষমেশ নিজের ব্র্যান্ডেই স্মার্ট ফোন আনতে চলেছেন তিনি। এই মুহূর্তে বিনিয়োগকারীর সন্ধানে হন্যে অভিনেতা। তাঁর এই উদ্যোগে সিংহভাগ শেয়ার হোল্ডিং থাকবে তাঁর নামে বা তাঁর পরিবারের কারও নামে। বাকি অংশে লগ্নি টানতে একাধিক উদ্যোগপতির সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কথা বলছেন সলমন। সব পরিকল্পনামাফিক চললে চলতি বছরেই আসতে পারে এই স্মার্টফোন। জানা যাচ্ছে, প্রথমে অনলাইনে বিক্রি হলেও, নির্দিষ্ট কিছু ফোনের দোকানেও মিলবে ‘বিয়িং স্মার্ট’ ফোন।
হিন্দুদের ভক্তিগীতি গেয়ে হেনস্তার শিকার মুসলিম তরুণী
সর্বশেষ খবর
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান