Bengaluru

অর্থের চেয়েও মূল্যবান সময়! কোন সম্পর্কে কত ঘণ্টা কাটিয়েছেন, লিখিত হিসাব দিলেন যুবক

যুবকের নাম পঙ্কজ। ‘কাস্টোমার রিলেশনসিপ ম্যানেজমেন্ট’ (সিআরএম)-এর আদলে তিনি একটি সফ্‌টওয়্যার তৈরি করেছেন। সেটির নাম দিয়েছেন ‘জিয়া’। সেখানেই গত ছ’বছর ধরে তিনি হিসাব কষে যাচ্ছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৮:৫২

options
link
অর্থের চেয়েও মূল্যবান সময়! কোন সম্পর্কে কত ঘণ্টা কাটিয়েছেন, লিখিত হিসাব দিলেন যুবক
প্রতীকী ছবি।

কথায় আছে, ‘অর্থের চেয়েও মূল্যবান হল সময়’। ‘সময়’ একবার চলে গেলে, তা আর ফিরে আসে না। এই প্রবাদটিকেই নিজের জীবনের যেন আদর্শ বানিয়ে নিয়েছেন ওই যুবক। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। গত ছ’বছর ধরে কাকে কতটা সময় দিয়েছেন, কত সময় ব্যায় হয়েছে, তার হিসাব তিনি পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছেন একটি এক্সেল শিটে। ইতিমধ্যেই সেটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

যুবকের নাম পঙ্কজ। ‘কাস্টোমার রিলেশনসিপ ম্যানেজমেন্ট’ (সিআরএম)-এর আদলে তিনি একটি সফ্‌টওয়্যার তৈরি করেছেন। সেটির নাম দিয়েছেন ‘জিয়া’। সেখানেই গত ছ’বছর ধরে তিনি হিসাব কষে যাচ্ছেন। পঙ্কজ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমি আক্ষরিক অর্থেই বন্ধুত্বের পরিমাণ নির্ণয় করি। যদি কারও আরওআই (রিটার্ন অন ইনভেস্টমেন্ট) দীর্ঘ সময় ধরে নেতিবাচক থাকে, তাহলে আমি তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই। বেশিরভাগ মানুষই এটিকে ভালো চোখে দেখেন না। তাঁদের অভিযোগ,

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমি মানুষকে অর্থের সঙ্গে তুলনা করি। কিন্তু আমি কেবল সম্পর্কের সমস্ত পরিসংখ্যান তুলে ধরেছি।’ প্রত্যেকদিন কত মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাঁদের সঙ্গে কথোপকথন ইত্যাদি সমস্ত বিষয়ই তিনি তাঁর ব্যক্তিগত সিআরএমে নথিবদ্ধ করে রেখেছেন। এক্সেল শিটের যে ছবি ভাইরাল হয়েছে সেখানে প্রেমিকা থেকে বন্ধুবান্ধবদের তালিকা টেবিল আকারে রয়েছে। কার সঙ্গে কত ঘণ্টা, কত মনিট কথা বলেছেন, সেই সব তথ্যই নথিভুক্ত রয়েছে সেখানে। যুবকের একটি হিসাব অনুযায়ী, কোনও মানুষের সঙ্গে সম্পর্ক ব্যায় করতে পঙ্কজ ৮ থেকে ১২ ঘণ্টা সময় ব্যায় করেন। পারস্পরিক আস্থা স্থাপনের জন্য তাঁকে ৩ থেকে ৬ মাসের মধ্যে ৪৫ থেকে ৬০ ঘণ্টা বিনিয়োগ করতে হয়। তাঁর কথায়, “বেশিরভাগ মানুষই এই পর্যায় অতিক্রম করতে পারে না।” যখন এই পর্যায় অতিক্রম হয়, তখন সম্পর্কের গভীরে যাওয়ার জন্য ১২ থেকে ১৮ মাসের মধ্যে ৮০ থেকে ১২০ ঘণ্টা তিনি ব্যায় করেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.