বেঙ্গালুরুর (Bengaluru) তথ্যপ্রযুক্তি দম্পতির মর্মান্তিক পরিণতি দেখে শিউরে উঠল প্রতিবেশীরা। পুলিশের দাবি, স্ত্রীর অনুপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী। ফিরে এসে ওই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে আঠেরো তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন স্ত্রীও। এমন ভয়ংকর ঘটনায় শোকের ছায়া এলাকায়।
আরও পড়ুন:
তেলেঙ্গানার সিদ্দিপেটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভানুচন্দের রেড্ডি কুন্তা। বছর বত্রিশের ভানুর স্ত্রী সাজিয়া সিরাজের বয়স ৩১। দু’জনই তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। ঘটনার দিন সাজিয়া বাড়ি ছিলেন না। ফিরে এসে তিনি দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। অনেকবার নক করার পরও দরজা না খোলায় দ্রুত নিরাপত্তা কর্মীদের ডাকেন সাজিয়া। এগিয়ে আসেন প্রতিবেশীরাও। সকলে মিলে দরজা ভাঙতেই দেখা যায় ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন ভানু। দেখেই ভেঙে পড়েন তিনি। আকস্মিক শোকের সম্মুখীন হয়ে তিনি আচমকাই দৌড়ে যান। লাফ দিয়ে পড়েন আঠেরো তলার বারান্দা থেকে। এমন এক ঘটনায় শোকের ছায়া এলাকায়।
ভানুর মৃত্যু সত্যিই আত্মহত্যা কিনা তা নিশ্চিত হবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই। যদি সত্যিই তাই হয়, সেক্ষেত্রে নেপথ্যে কী কারণ থাকতে পারে? পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। সম্পর্কঘটিত কিছু, নাকি অন্য কোনও কারণে এমন সিদ্ধান্ত তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের। সেখান থেকেও অনেক কিছু উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আজ থেকেই বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস! বিধায়ক বললেন, ‘ডবল ইঞ্জিনের বেনিফিট’
-
কমিশনে অন্তর্কলহ! জ্ঞানেশের SIR সিদ্ধান্তে ‘আপত্তি’ ২ কমিশনারের, তদন্ত চাইল কালীঘাট তৃণমূল
-
মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমারে অ্যাকশনে পুলিশ, ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেপ্তার
-
‘বাউন্সি পিচে কীভাবে চাপ সামলায় দেখব’, এশিয়াডের আগেই বৈভবকে হুঁশিয়ারি বিপক্ষ কোচের
-
বাংলাদেশের মাদ্রাসায় গণধর্ষণ সাতবছরের বালিকাকে! অভিযুক্ত পড়ুয়া থেকে শিক্ষক