সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্র্যান্ড বিশ্ববাংলা বাংলারই। পশ্চিমবঙ্গ সরকারের। কারও ব্যক্তি মালিকানাধীন নয়। অভিযোগ ওঠার পরই স্পষ্ট করে একথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য।
[ প্রতিবাদ সভায় তৃণমূলের বিরুদ্ধে জোরাল আক্রমণ বিজেপি নেতাদের ]
শুক্রবার রানি রাসমণি রোডে রাজ্য সরকারের নানা নীতির বিরুদ্ধে প্রতিবাদে সভার আয়োজন করে বিজেপি। সেখানেই উঠে আসে এই অভিযোগ। সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় আক্রমণ শানান তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে। নতুন দলে যোগ দেওয়ার পর থেকেই একটি ফাইল দেখাচ্ছিলেন মুকুল। জানিয়েছিলেন, যথাসময়ে বোমা ফাটাবেন। এদিন সেই ফাইল খুলেই মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর অভিযোগ, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্পনসর হিসেবে দেখা গিয়েছে বিশ্ববাংলার নাম। কিন্তু এই বিশ্ববাংলার মালিক পশ্চিমবঙ্গ সরকার নয়, তা তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা। শাসকদলের কর্মীরা তো দূরের কথা, অনেক নেতারাও এ কথা জানেন না বলে দাবি করেন তিনি। তৃণমূলের অভ্যন্তরে পরিবারতন্ত্র নিয়ে যে অভিযোগ তিনি তুলছিলেন, এদিন যেন তাঁরই স্বপক্ষে যুক্তি দেখাতে এই অভিযোগ মুকুলের।
[ এটিএম থেকে বেরোল ২০০০ টাকার পোড়া নোট, রাজ্যে বিভ্রান্তি ]
এই অভিযোগ ওঠার পরই নবান্নর তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হল পুরো বিষয়টি। স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, “বিশ্ববাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই সৃষ্টি। স্বেচ্ছায় তিনি তা সরকারকে দান করেছেন। এবং এই ব্র্যান্ড ও লোগোর রেজিষ্ট্রার করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নামেই। কোনওভাবেই বিশ্ববাংলা কারও ব্যক্তিমালিকানাধীন নয়।”
নবান্নের এই বিবৃতির পর মুকুল রায়ের অভিযোগ কার্যত অন্তঃসারশূন্য হয়ে গেল। অন্যান্য বিষয়েও মুকুলের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কটাক্ষ করে তিনি জানিয়েছেন, “এইসব বলার জন্যই ওঁকে বিজেপিকে নেওয়া হয়েছে। সেইমতোই কাজ করে চলেছে।”
[ এরাজ্যেই সতীর ৫১ পীঠ দর্শনের সুযোগ, তারাপীঠে তৈরি হবে ৫১টি মন্দির ]
সর্বশেষ খবর
-
‘ছেড়ে দিন প্লিজ’, ছাত্রীর আকুতি সত্ত্বেও কোচিং থেকে ফেরার পথে শ্লীলতাহানি, সঙ্গীকেও হেনস্তা
-
সীমান্ত পেরিয়ে শত্রুকে শেষ করবে ‘কাল’, পোখরানে পরীক্ষায় পাশ অত্যাধুনিক স্বদেশী ড্রোন
-
দু’মাসে দ্বিতীয়বার! আগস্টে ২০০ কর্মীর পর ফের ছাঁটাইয়ের পথে অ্যাপল, নেপথ্যে এআই?
-
১০ হাজার টাকা দিলেই পাসপোর্ট! ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ সিভিক ভলান্টিয়ার
-
হাউথিদের উপর হামলায় প্রস্তুত ছিল আমেরিকা! সৌদিকে সংকটে ফেলে কেন ‘ইউ টার্ন’ ট্রাম্পের?