রামমন্দির তৈরি করতে না দিলে হজযাত্রা আটকানোর হুমকি বিজেপি বিধায়কের

বিধায়কের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০১৭, ০৮:৫৮

options
link
রামমন্দির তৈরি করতে না দিলে হজযাত্রা আটকানোর হুমকি বিজেপি বিধায়কের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির তৈরি করতে না দিলে, হজযাত্রা যাত্রাও আটকে দেওয়া হবে। অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার প্রেক্ষিতে এমনই হুমকি দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুত। নিজের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে পোস্টও করেছেন তিনি।

Advertisement

[‘অমরনাথে হামলার বদলা নিতে হবে ১৫ দিনের মধ্যে’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত সোমবার রাতে সাড়ে আটটা নাগাদ কাশ্মীরের অনন্তনাগ জেলায় অমরনাথ দর্শন করে ফেরার পথে পুণ্যার্থীদের একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান সাতজন পূর্ণ্যার্থী। আহত হন তিন পুলিশকর্মী-সহ ১২ জন। নিরপরাধ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার ঘটনা দেশ জুড়ে নিন্দা ঝড় ওঠেছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে খেলোয়াড়, অভিনেতা সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। গুজরাটে ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান তুলে বিক্ষোভ দেখিয়েছেন মুসলিমরাও। এই প্রেক্ষাপটে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুতের এই মন্তব্য সমালোচনা ঝড় উঠেছে।

Advertisement

[উত্তরপ্রদেশ বিধানসভায় মিলল বিস্ফোরক, জরুরি বৈঠক ডাকলেন যোগী]

সম্প্রতি ফেসবুকে একটি ভিভিও পোস্ট করে উত্তরপ্রদেশের মাহোবা জেলার চরখালির বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুত বলেন, ‘১০০ কোটি হিন্দুকে ভগবান শ্রীরামের মন্দির তৈরির সংকল্প করতে হবে। শ্রীরামের মন্দির নির্মাণে মুসলিমরা যদি বাধা দেয়, তাহলে জেনে রাখুন মুসলিমদের মক্কা-মদিনা যাওয়া রুখে দেবে আপনাদের এই বিধায়ক।’ আর পরে সমালোচনার মুখে পড়ে তড়িঘড়ি ভিডিওটি সরিয়ে দেওয়া হয়।  সুর নরম করে বিধায়ক ব্রিজভূষণ রাজপুত বলেন, ‘রামমন্দির ১০০ কোটি হিন্দুর আস্থার প্রতীক। বহু বছর ধরেই রামমন্দির তৈরি করতে দেওয়া হচ্ছে না। এজন্য ভারতের ১০০ কোটি মানুষ দুঃখিত। যাঁদের জন্য মন্দির তৈরির কাজ আটকে আছে, তাঁদের মনে দুঃখ দেওয়ার মতো কাজ ১০০ কোটি মানুষ করেনি। হিন্দু সমাজ ওই অংশকে নিজেদের সঙ্গেই রেখেছে। তবে আস্থার প্রতীক রামমন্দির তৈরি করতে না দিলে দুঃখ হয়।‘

[ক্রমশ ভয়াবহ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃত্যু]

প্রসঙ্গত, গত বছর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মীদের সরাসরি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের নামার আহ্বান জানিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ বাবুলাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.