Taj Hotel

তাজ হোটেলে বোমা রেখেছে দাউদের লোক! পুলিশকে ফোন, মুম্বইয়ে ব্যাপক আতঙ্ক

পুলিশের দাবি অনুযায়ী, রাত সাড়ে ১২টা নাগাদ নভি মুম্বইয়ে পুলিশের কন্ট্রোলরুমে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম অভিজাত তাজ হোটেলে বোমা রেখে এসেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৫:৩২

options
link
তাজ হোটেলে বোমা রেখেছে দাউদের লোক! পুলিশকে ফোন, মুম্বইয়ে ব্যাপক আতঙ্ক
মুম্বইয়ের অভিজাত তাজ হোটেল।

এবার মুম্বইয়ের বিখ্যাত তাজ হোটেলে বোমাতঙ্ক। রবিবার মুম্বই পুলিশের কাছে এল উড়ো ফোন। যেখানে দাবি করা হয়, দাউদের লোকেরা বোমা রেখে গিয়েছে তাজ হোটেলে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। যদিও সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, ফোন নম্বরটি শনাক্ত করা হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement

পুলিশের দাবি অনুযায়ী, রাত সাড়ে ১২টা নাগাদ নভি মুম্বইয়ে পুলিশের কন্ট্রোলরুমে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম অভিজাত তাজ হোটেলে বোমা রেখে এসেছে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ। তাজ হোটেলে পুলিশের একাধিক দল, ক্রাইম ব্রাঞ্চ এবং বোম স্কোয়াড শুরু করে তল্লাশি অভিযান। গোটা হোটেল খুঁটিয়ে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি।

Advertisement

ফোনে দাবি করা হয়, দাউদের লোকেরা বোমা রেখে গিয়েছে তাজ হোটেলে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়ায়।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়, যে ফোন কলটি এসেছিল তা ভুয়ো। কেউ পুলিশকে বিভ্রান্ত করতে এই ফোন করেছিল। তদন্তে জানা গিয়েছে, মুম্বইয়ের তুরভে এলাকা থেকে ফোন কলটি করা হয়েছিল। সন্দেহভাজনকে খুঁজে বের করতে ওই এলাকায় একটি দল পাঠানো হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Advertisement

উল্লেখ্য, মুম্বইয়ের তাজ হোটেল টাটা গ্রুপের মালিকানাধীন। বিশ্বের অন্যতম অভিজাত একটি হোটেল। ২০০৮ সালে ২৬ নভেম্বর জঙ্গি হামলার শিকার হয়েছিল হোটেলটি। ২ পাক জঙ্গি এই হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করে। ভারতের ইতিহাসে ভয়ংকর সেই ঘটনা ২৬/১১ জঙ্গি হামলা নামে পরিচিত। তখন থেকেই হোটেলটির নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। বর্তমানে এটি মুম্বইয়ের অন্যতম নিরাপদ একটি এলাকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.