মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আস্ফালনে যোগ্য সঙ্গ দিয়েছিলেন তিনি। ভারত বিদ্বেষের হাওয়া তুলে ৫০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন তিনি। ৭১ বছর বয়সে মৃত্যু হল ট্রাম্প ঘনিষ্ঠ সেই মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের। গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি।
জানা যাচ্ছে, মার্কিন প্রশাসনের অন্যতম শীর্ষকর্তা তথা ট্রাম্পের ঘনিষ্ঠ গ্রাহাম কিছুদিন আগেও ইউক্রেন সফরে গিয়েছিলেন। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করে রুশ ও ইউক্রেনের যুদ্ধ থামানোয় সক্রিয় ভূমিকা নেন। এমনকী এই যুদ্ধে চিনের মধ্যস্থতা এবং যুদ্ধবিরতিতে রুশ প্রেসিডেন্টের সক্রিয় সহযোগিতার পক্ষে সওয়াল করেন তিনি। সেই সফরের পর থেকে সেভাবে আর জনসমক্ষে দেখা যায়নি এই সেনেটরকে। কিছু দিন পর শোনা যায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গ্রাহাম। অবশেষে সামনে এল তাঁর মৃত্যুর খবর।
আরও পড়ুন:
গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি।
তবে ইউক্রেন যুদ্ধ থামাতে গ্রাহাম উদ্যোগ নিলেও, ভারত লিন্ডসে গ্রাহামকে চেনে ৫০০ শতাংশ শুল্ক চাপানোর ষড়যন্ত্রের জন্য। রুশ তেল কেনার অভিযোগে একাধিকবার ভারতের উপর ৫০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। গ্রাহামকে বলতে শোনা গিয়েছিল, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তবে আমেরিকা দেশটির অর্থনীতি ধ্বংস করে দেবে। ভারত রাশিয়াকে সাহায্য করছে এবং এর জন্য তাকে শাস্তি দেওয়া উচিত। যদিও পরে ভারত ও আমেরিকার বাণিজ্য চুক্তির প্রশংসা করতে শোনা যায় তাঁকে। বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দারুণ কাজ করেছেন। ট্রাম্প অনেক দেশকে আমেরিকার প্রতি তাদের আনুগত্য পুনর্বিবেচনা করতে বাধ্য করেছেন।’
উল্লেখ্য, ২০০২ সালে প্রথমবার মার্কিন পার্লামেন্টের সিনেটর হিসেবে নির্বাচিত হন লিন্ডসে গ্রাহাম। এরপর ২০০৮, ২০১৪ এবং ২০২০ সালে পুনরায় নির্বাচিত হন তিনি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সিনেটের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে আসার আগে তিনি আইনি পেশায় নিযুক্ত ছিলেন লিন্ডসে গ্রাহাম, পূর্বে বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিন দেশের হয়ে বিশ্বকাপ খেলার নজির, চেনেন এই ‘চ্যাম্পিয়ন’ ফুটবলারকে?
-
‘কম্বলের নিচে আমার যৌনাঙ্গে…’, কৈশোরে যৌন হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা ভাগ রাম কাপুরের
-
উৎসবের মাঝেই রক্তাক্ত কানাডা! বন্দুকবাজের হামলায় মৃত ২, আহত ৪
-
বউমাকে জোর করে গোমূত্র খাওয়ানোর অভিযোগ, প্রাক্তন সাংসদের কীর্তি ফাঁস হতেই চাঞ্চল্য মহারাষ্ট্রে
-
‘যে কমিটিতেই থাকুক গ্রেপ্তার হবেন’, ফের গা ঢাকা দেওয়া নির্মল ঘোষকে কটাক্ষ অর্জুনের!