তুঙ্গ শৃঙ্গে মাইনেসের কোঠায় পারা। কনকনে ঠান্ডায় পাহাড়ি সীমান্ত পাহারা দিচ্ছেন জওয়ানরা। অথচ ঠিক সময়ে সেনা গাড়ি চালু হচ্ছে না—এমন দুশ্চিন্তা এ বার অতীত হতে চলেছে। হিমাঙ্কের বহু নিচেও গাড়ির ইঞ্জিন সচল রাখতে নয়া এক বিশেষ জ্বালানি আনল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। ১৭ আগস্ট মধ্যপ্রদেশের বিনা রিফাইনারি থেকে এই ‘এক্সট্রিম ওয়েদার গ্রেড’ (এক্সডব্লিউজি) ডিজেলের প্রথম ট্রেনের রেক রওনা দিল সেনা গন্তব্যে।
আরও পড়ুন:
উচ্চতম সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা (Indian Army) যাতে চরম প্রতিকূল আবহাওয়ায় নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে, সে কথা মাথায় রেখেই বিপিসিএল নিজেদের গবেষণা কেন্দ্রে দেশীয় প্রযুক্তিতে এই ডিজেল (Extreme Weather Diesel) তৈরি করেছে। ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল অফ সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (ডিজিএসটি) লেফটেন্যান্ট জেনারেল মুকেশ চড্ডা এবং বিপিসিএল-এর ডিরেক্টর (মার্কেটিং) শুভঙ্কর সেন-সহ শীর্ষ আধিকারিকরা।
কী এই নয়া প্রযুক্তির কামাল?
- অতি নিম্ন তাপমাত্রাতেও এই তেল জমাট বাঁধে না। ফলে ইঞ্জিনের ফুয়েল ফিল্টার জাম হওয়ার আশঙ্কা থাকে না।
- বরফাবৃত অঞ্চলে গাড়ি স্টার্ট দেওয়া বেশ কঠিন। কিন্তু এই তেলের উচ্চ কার্যক্ষমতার জন্য চটজলদি স্টার্ট নেবে সেনার গাড়ি।
- সেনা গাড়ির অতিরিক্ত মেরামতের প্রয়োজন কমাবে এই ডিজেল। এর ফলে জ্বালানি ব্যবস্থা থাকবে সম্পূর্ণ নিরাপদ।
বিপিসিএল-এর ডিরেক্টর শুভঙ্কর সেন জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ডিজেল ‘আত্মনির্ভর ভারত’-এ এক বিরাট মাইলফলক। ভারতের সীমান্তে কৌশলগত জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এই প্রযুক্তি সেনাকে বাড়তি সুবিধা জোগাবে। বিনা রিফাইনারির এই কৃতিত্ব সেনাবাহিনীর লজিস্টিক এবং সামরিক প্রস্তুতি বহুগুণ বাড়িয়ে দিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রূপটানের পরেই ত্বকে ব্রণের সমস্যা? এই ৩ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন শাহিদজায়া
-
প্রথমবার বাবা হলেন অনুপম রায়, প্রশ্মিতার কোলে ফুটফুটে সন্তান, কী জানালেন গায়ক?
-
বিতর্কিত রামপুর চেকপোস্টে সারপ্রাইজ ভিজিটে অর্জুন, বডি ক্যামেরা ও ‘ওয়াররুম’ চালুর নির্দেশ
-
মুখস্থ করে পাশ করার দিন শেষ! প্রশ্নপত্র-রিপোর্ট কার্ডেও আমূল বদল, শিক্ষকদের বিশেষ ট্রেনিং দেবে রাজ্য
-
গুটখার বিজ্ঞাপনে আইনি বিপাকে শাহরুখ, ‘বিবেকে বাঁধে…’, খোঁচা সানি দেওলের!