রাজস্থানের (Rajasthan) প্যালেস্টাইনের সমর্থনে পোস্টার! এই ঘটনার তদন্তে নেমে ব্রিটিশ দম্পতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ভারত সরকার। দু’জনকে অবিলম্বে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভ্রমণ ভিসায় ভারতে বেড়াতে বেড়াতে এসেছিলেন ওই দম্পতি। তবে এখানে এসে ইজরায়েল বিরোধী প্রচার শুরু করেন তাঁরা। যার জেরেই এই পদক্ষেপ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত ২১ জানুয়ারি গোয়েন্দাদের কাছে খবর আসে, আজমেঢ়ের একাধিক স্থানে রাজনৈতিক পোস্টার সাঁটানো হয়েছে। যেখানে স্বাধীন প্যালেস্টাইনের দাবির পাশাপাশি ইজরায়েল বয়কটের ডাক দেওয়া হয়। এই ঘটনার তদন্তে নামেন গোয়েন্দারা। এলাকার সিসিটিভি ফুটেজ ও স্থানীয় প্রশাসনের সাহায্যে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পারেন এর নেপথ্যে ব্রিটিশ দম্পতি লুই গ্যাব্রিয়েল ও তাঁর স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন। যারা ভ্রমণ ভিসা নিয়ে ভারতে আসেন এবং রাজস্থানে থাকতে শুরু করেন।
ভ্রমণ ভিসায় ভারতে বেড়াতে বেড়াতে এসেছিলেন ওই দম্পতি। তবে এখানে এসে ইজরায়েল বিরোধী প্রচার শুরু করেন তাঁরা।
গোটা ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা পুলিশের সাহায্যে ওই দম্পতিকে আটক করা হয়। এবং অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) রাজেশ মীনার নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের জানানো হয়, পর্যটন ভিসার শর্ত অনুযায়ী তাঁরা এদেশে এসে কোনওরকম রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারেন না। কিন্তু তাঁরা ভারতে এসে ভিসার শর্ত অমান্য করেছেন।
পুলিশের সাহায্য নিয়ে আজমেঢ়ের সমস্ত জায়গা থেকে বিতর্কিত সেই পোস্টার সরিয়ে ফেলার পাশাপাশি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের অধীনে ওই দুই বিদেশির ভিসা বাতিল করা হয়। এবং গত ২ ফেব্রুয়ারি তাঁদের ভারত ছেড়ে চলে যাওয়ার নোটিস ধরানো হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!