Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬

এসআইআর সংঘাতে বেনজির পদক্ষেপ! কাল সুপ্রিম কোর্টে থাকছেন মমতা, সওয়াল করবেন মুখ্যমন্ত্রী?

এসআইআর ইস্যুতে প্রতিবাদ করতে ইতিমধ্যেই তিনি দিল্লিতে পৌঁছেছেন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকও করেছেন।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২০:৪১

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২০:৪১

options
link
এসআইআর সংঘাতে বেনজির পদক্ষেপ! কাল সুপ্রিম কোর্টে থাকছেন মমতা, সওয়াল করবেন মুখ্যমন্ত্রী? zoom
শীর্ষ আদালতে দাঁড়িয়ে তিনি এসআইআরের বিরোধিতায় সওয়াল করবেন, এমন সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
Advertisement

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং! এমনটাই শোনা যাচ্ছে। এসআইআর ইস্যুতে প্রতিবাদ করতে ইতিমধ্যেই তিনি দিল্লিতে পৌঁছেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকও করেছেন। এবার এক ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছেন মমতা। বুধবার তিনি হাজির থাকবেন সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে দাঁড়িয়ে তিনি এসআইআরের বিরোধিতায় সওয়াল করবেন, এমন সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, বুধবার সকাল ১০টা নাগাদ শীর্ষ আদালতে পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁদের দায়ের করা মামলার শুনানি হবে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। ওই বেঞ্চে থাকবেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি। মমতার পাশাপাশি এসআইআর নিয়ে মামলা দায়ের করেছিলেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেন। তাঁদের মামলার শুনানিও হবে বুধবার। শোনা যাচ্ছে,শুনানির সময়ে আদালত কক্ষে হাজির থাকবেন মমতা।

Advertisement

কেবল শুনানিতে হাজির থাকাই নয়, সওয়াল জবাবেও অংশ নিতে পারেন মমতা, এমনটাও শোনা যাচ্ছে। এলএলবি ডিগ্রি রয়েছে তাঁর। এছাড়াও এসআইআর মামলার পিটিশনার তিনি। সেই যুক্তিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতেই পারেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হলেও এই ইস্যুতে কিছু বলতে চাননি মমতা। তবে শোনা গিয়েছে, সুপ্রিম কোর্টে তাঁর থাকার জন্য নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়া গিয়েছে।

এলএলবি ডিগ্রি রয়েছে তাঁর। এছাড়াও এসআইআর মামলার পিটিশনার তিনি। সেই যুক্তিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতেই পারেন তৃণমূল সুপ্রিমো।

প্রসঙ্গত, গত দু’দিন ধরে দিল্লিতে একের পর এক কর্মসূচিতে অংশ নিয়েছেন মমতা। এসআইআর আবহে চাপ বাড়াতে রাজধানী দিল্লিতে পাড়ি দিয়েছেন। সঙ্গে রয়েছেন এসআইআর-এ ‘ক্ষতিগ্রস্ত’দের পরিবারের লোকজনেরা। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে নির্বাচন সদনে প্রায় সোয়া একঘণ্টা বৈঠকও করেছেন তিনি। তবে সে বৈঠকে যে মোটেও সন্তুষ্ট নন তা সাফ জানিয়েছেন। তার ঠিক চব্বিশ ঘণ্টা পর মঙ্গলবার বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করেন মমতা। এসআইআর ‘ক্ষতিগ্রস্ত’দের দুর্ভোগ, স্বজনহারানোর যন্ত্রণার কথা দিল্লির সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। এবার কি শীর্ষ আদালতেও সওয়াল করবেন তিনি?

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.