সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘নির্বাচনে জিততে হলে আরএসএসের মতো প্রচার করুন৷’’ না, বিজেপির কোনও নেতা একথা বলেননি৷ বরং এই বক্তব্য পেশ করেছেন কংগ্রেসের শরিক এনসিপি দলের সুপ্রিমো শরদ পাওয়ার৷ অবাক লাগলেও, এটাই সত্যি!
[ আরও পড়ুন: সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, পাকিস্তানকে সাফ বার্তা ভারতের]
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বৃহস্পতিবার দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য পেশ করেন শরদ পাওয়ার৷ সেখানে বিরোধীদের মুখ থুবড়ে পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই বর্ষিয়ান রাজনীতিবিদ কার্যত স্বীকার করে নেন যে, বিরোধীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন৷ দলের নেতা-কর্মীদের তিনি বলেন, বিজেপির মতাদর্শগত সংগঠন আরএসএসের থেকে জনসংযোগ শিখতে৷ কর্মীদের এনসিপি প্রধান বলেন, ‘‘মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আজ থেকেই দলের কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া উচিত৷ আরএসএসের সদস্যদের দেখে আপনাদের শেখা উচিত৷ যদি তাঁরা পাঁচটা বাড়িতে যায় এবং তারমধ্যে একটা বাড়ি যদি বন্ধ থাকে, তবে আরএসএসের সদস্যরা বারবার সেই বাড়িতে যান৷ যতক্ষণ না তাঁরা নিজেদের কথা সেই বাড়ির সদস্যদের জানাতে পারছেন, ততক্ষণ আরএসএসের সদস্যরা ওই বাড়িটিতে যান৷ সংঘের সদস্যরা ভাল করে জানেন কীভাবে মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করতে হয়৷’’ কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী এই প্রবীণ রাজনীতিকের মুখে একথা শুনে স্বভাবতই অবাক হয়েছেন অনেকেই৷ তবে নিজের মুখে বিরোধীদের জনবিচ্ছিন্ন হওয়ার কথা স্বীকার করে, যে সৎসাহস দেখিয়েছেন শরদ পাওয়ার, তার প্রশংসা করেছে রাজনৈতিক মহলের একাংশ৷
[ আরও পড়ুন: ইজরায়েলের কাছ থেকে আরও ১০০টি ‘বালাকোট বম্ব’ কিনছে ভারতীয় বায়ুসেনা ]
প্রসঙ্গত, ৪৮ লোকসভা আসন বিশিষ্ট মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট করে ১৯টিতে লড়াই করেছে শরদ পাওয়ারের দল এনসিপি৷ যার মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছেন তাঁরা৷ অন্যদিকে কংগ্রেস জিতেছে মাত্র একটি আসন৷ ৪৮ আসনের মহারাষ্ট্রে কার্যত গেরুয়া ঝড় উঠেছে৷ ৪১টি আসন পেয়েছে বিজেপি-শিবসেনা জোট৷ যার মধ্যে একক ভাবে ২৩টি আসন পেয়েছে বিজেপি এবং শিবসেনার ঝুলিতে গিয়েছে ১৮টি আসন৷ চলতি বছরই মহারাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ তার আগে নিজের দলের ভিত মজবুত করতে এবং দলের কর্মীদের উজ্জীবিত করতেই এনসিপি প্রধানের এই বক্তব্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার