CBSE

অনস্ক্রিন মার্কিং বিতর্কে কড়া পদক্ষেপ, সিবিএসই চেয়ারম্যান ও সচিবকে সরাল কেন্দ্র

দায়িত্ব থেকে সরানো হল সিবিএসই চেয়ারপার্সন রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তাকে। পাশাপাশি ওএমএস সার্ভিসের টেন্ডার ও ক্রয় প্রক্রিয়ার তদন্তে কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের তরফে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৯:৪৯

options
link
অনস্ক্রিন মার্কিং বিতর্কে কড়া পদক্ষেপ, সিবিএসই চেয়ারম্যান ও সচিবকে সরাল কেন্দ্র
সিবিএসই চেয়ারম্যান রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তাকে সরাল কেন্দ্র।

সিবিএসই-র অনস্ক্রিন মার্কিং (OMS) নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। দায়িত্ব থেকে সরানো হল সিবিএসই চেয়ারপার্সন রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তাকে। পাশাপাশি ওএমএস সার্ভিসের টেন্ডার ও ক্রয় প্রক্রিয়ার তদন্তে কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের তরফে।

Advertisement

সিবিএসই-র চেয়ারম্যান পদে থাকা রাহুল সিং (আইএএস) পরীক্ষা, শিক্ষাকার্যক্রম, নীতি বাস্তবায়ন, কোনও ধরনের সংস্কার-সহ বোর্ডের সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধান করতেন পাশাপাশি শিক্ষামন্ত্রকের সঙ্গে সমন্বয় সাধনের কাজে যুক্ত ছিলেন তিনি। অন্যদিকে সচিব পদে থাকা হিমাংশু গুপ্তার কাজ ছিল সিবিএসইর প্রশাসনিক ও অর্থনইতিক বিষয়টি দেখা। দেশব্যাপী স্কুলের পরীক্ষা বিষয়ক দৈনন্দিন কার্যক্রম ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সিবিএসই বিতর্ক মাথাচাড়া দিতেই রাহুল সিংকে তলব করে সংসদীয় স্থায়ী কমিটি। এর ঠিক পরই কেন্দ্রের তরফে কড়া পদক্ষেপ করা হল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওএমএস সার্ভিসের টেন্ডার ও ক্রয় প্রক্রিয়ার তদন্তে কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের তরফে।

উল্লেখ্য, সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম নিয়ে ভুরিভুরি অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা। কেউ কম নম্বর পাওয়ার অভিযোগ করছেন, আবার কেউ অন্যের উত্তরপত্র পাওয়ার দাবি করছেন। অনেক শিক্ষার্থী এমনকী দাবি করেছেন যে, তাঁদের উত্তরপত্রের কিছু পেজ পাওয়া যায়নি। বহু ছাত্রছাত্রী ও অভিভাবক অভিযোগ জানিয়েছেন, স্ক্যান করা উত্তরপত্র ঝাপসা ছিল। কোথাও কোথাও উত্তর মূল্যায়নই করা করার হয়নি। আবার কোথাও নম্বর গণনায় ভুলও দেখা গিয়েছে। রিভ্যালুয়েশন প্রক্রিয়াতেও সার্ভার সমস্যা ও পেমেন্ট গেটওয়ে বিভ্রাটের অভিযোগ উঠেছিল। এহেন পরিস্থিতিতে ১ জুন পোর্টাল খোলার চেষ্টা করলে দেখা যায় ওয়েবসাইটটি ‘আন্ডার মেনটেন্যান্স’।

Advertisement

মঙ্গলবার সকালে নতুন করে পোর্টাল খোলার কথা জানা গেলেও অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কবলে পড়তে হচ্ছে পড়ুয়াদের। জানা যায়, লগইন সমস্যা, পেমেন্ট ব্যর্থতা এবং ওয়েবসাইট ক্র্যাশের অভিযোগ করেন পড়ুয়ারা। মাত্র ২ মিনিটে ১৫ লক্ষের বেশি হিট আসে ওয়েবসাইটে। যা ডিনায়েল অফ সার্ভিস (DoS) হানা। এক লক্ষের বেশিবার অনুমোদন ছাড়া অ্যাক্সেসের চেষ্টা হয়। তবে সিবিএসই জানিয়েছে, আক্রমণ সত্ত্বেও পোর্টালটি সুরক্ষিত ও সচল রয়েছে। পোর্টালটিকে আরও উন্নত করা প্রক্রিয়া চলছে। বর্তমানে সেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে পড়ুয়ারা নির্বিঘ্নে তাঁদের পরীক্ষা সম্পন্ন করতে পারবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.