সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাহিদা বেশি, জোগান কম৷ ফল, লম্বা লাইনে দাঁড়িয়ে হাপিত্যেশ৷ তাও কারও কপালে টাকা জুটছে, আবার কাউকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে৷ গ্রামাঞ্চলের সমস্যা আরও বড়৷ নুন আনতে যাঁদের পান্তা ফুরায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজখবর তাঁরা রাখবেন কেমন করে? কেমন করেই বা জানবেন এটিএম, মাইক্রো এটিএম-এর ব্যাপার-স্যাপার?
এই সমস্যার সমাধানেই এগিয়ে এল কেরলের থেভাক্কলের সেন্ট মার্টিন ডি পোরেস চার্চ৷ খুলে দেওয়া হয়েছে চার্চের দুটি দানপাত্র৷ যাতে নোট বাতিলের সমস্যায় জর্জরিত গরিব মানুষগুলি নিজেদের প্রয়োজনমতো টাকা তুলে নিয়ে যেতে পারেন৷ রবিবার থেকেই খুলে দেওয়া হয়েছে এই দানপাত্র৷ আশেপাশের গ্রাম থেকে মানুষ এসে প্রয়োজনমতো অর্থ নিয়ে যাচ্ছেন৷
কে কত টাকা নিয়ে যাচ্ছেন তার হিসেবও রাখছে না চার্চ কর্তৃপক্ষ৷ চার্চের ফাদার জিমি পুচাক্কড়ের কথায়, মানুষের টাকা মানুষের প্রয়োজনেই লাগছে৷ এতে আবার হিসেব নেওয়ার কী আছে? চার্চের আশেপাশে প্রায় ২০০ পরিবার বাস করে৷ যাদের অনেকেই এই ব্যবস্থার দ্বারা উপকৃত হয়েছেন৷ গ্রামবাসীদের কাছে এই প্রাপ্তি ঈশ্বরের আশীর্বাদের চাইতে কোনও অংশে কম নয়৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের টিকিট কাটার শেষ সুযোগ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই পেসারদের ‘ট্রায়াল’
-
জরুরি অবতরণের চেষ্টা ব্যর্থ, কঙ্গোয় সেনার বিমানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত শীর্ষ আধিকারিক-সহ ১৪
-
‘হামলা চালিয়েছে তৃণমূলই’, উত্তরপাড়ায় কুণালের গাড়ি ভাঙচুর নিয়ে বলছে বিজেপি
-
‘ফাঁকা মাঠে’ ব্যবধান বাড়ানোই লক্ষ্য, হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী!
-
পানামা ম্যাচে ঐতিহাসিক সাফল্য! ইস্ট-মোহনকে কেন ধন্যবাদ জানাচ্ছে ফেডারেশন?