Thalapathy Vijay

বিধায়কদের নতুন গাড়ি, চালকের খরচ বাবদ মাসে ৭৫ হাজার! বিজয়ের নতুন সিদ্ধান্তে বিতর্ক

রাজ্যের বিধায়কদের জন্য বিরাট ইনসেন্টিভ ঘোষণা করলেন থলপতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৯:৪১

options
link
বিধায়কদের নতুন গাড়ি, চালকের খরচ বাবদ মাসে ৭৫ হাজার! বিজয়ের নতুন সিদ্ধান্তে বিতর্ক
ফাইল ছবি।

ক্ষমতায় আসা মোটে ১০০ দিন। এরই মধ্যে পর পর বিতর্কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় (Thalapathy Vijay)। এবার রাজ্যের বিধায়কদের জন্য বিরাট ইনসেন্টিভ ঘোষণা করলেন থলপতি। রাজ্যের প্রত্যেক বিধায়ককে তামিলনাড়ু সরকার একটি করে ঝকঝকে নতুন গাড়ি উপহার দিচ্ছে। শুধু তাই নয়, ওই গাড়ির চালকদের মাইনে বাবদ মাসে ৭৫ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছে বিজয়ের সরকার।

Advertisement

বুধবার থলপতি বিজয় বিধানসভায় ঘোষণা করেছেন, রাজ্যের প্রত্যেক বিধায়ককে সরকার নতুন একটি করে গাড়ি দেবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিধায়কদের নিজেদের এলাকায় ঘুরতে হয়। মানুষকে পরিষেবা দিতে, মানুষের ভালোমন্দ শুনতে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। তাই এই নতুন গাড়ি দেওয়া হচ্ছে। শুধু গাড়ি দেওয়া নয়, এবার থেকে ওই গাড়ির চালকের বেতন বাবদ মাসে ৭৫ হাজার টাকা করে দেবে সরকার। সেই সঙ্গে বিধায়কদের অফিসের রক্ষণাবেক্ষণের কর্মীর বেতন বাবদ আরও ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ বেতন ও ভাতার বাইরেও মাসে ১ লক্ষ টাকা করে পাবেন বিধায়করা।

Advertisement

বস্তুত তামিলনাড়ু দেশের মধ্যে আর্থিকভাবে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে অন্যতম। সে রাজ্যে বিধায়কদের বেতনও অন্য রাজ্যের তুলনায় বেশি। বিধায়করা ভাতা এবং বেতন মিলিয়ে মাসে ১ লক্ষ ৫ হাজার টাকার বেশি পান। সেই সঙ্গে অতিরিক্ত এক লক্ষ টাকা যুক্ত হচ্ছে। এ ছাড়াও বিধায়করা অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। যদিও বিজয়ের এই সিদ্ধান্তে বিশেষ আপত্তি করেনি বিরোধী শিবিরও।

Advertisement

বরং বিরোধীরাই বিধায়কদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানাচ্ছিলেন। ভিসিকের বিধায়ক জ্যোতিমণির বক্তব্য ছিল, “অনেক বিধায়ক শুধু গাড়ির অভাবে নিজেদের এলাকায় নিয়মিত যেতে পারেন না। বিধায়কদের কাজ তো শুধু বিধানসভায় সীমাবদ্ধ নয়। বিধানসভাতেও যেতে হয়।” ডিএমকের এক বিধায়কও বিজয়কে ধন্যবাদ জানিয়েছে বলছেন, “বিধায়কদের প্রয়োজনের কথা অনেক ক্ষেত্রে উপেক্ষা করা হয়।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.