ইনস্টায় দল গড়েই জেন জি আন্দোলনে সাফল্য! অভিজিৎ-সৌরভ-আফরিনদের পড়াশোনা কতদূর?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতে ইনস্টাগ্রামে তৈরি হয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। আলোর থেকেও দ্রুত গতিতে বেড়েছে ফলোয়ার।
আরও পড়ুন:
'ককরোচ পার্টি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের জন্ম ১৯৯৫ সালের সেপ্টেম্বরে। তিনি মহারাষ্ট্রর বাসিন্দা। পুণে থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করেন তিনি। এরপর আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগে স্নাতকোত্তর পাশ করেন তিনি। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের 'আরশোলা' মন্তব্যের প্রতিবাদে ইনস্টাগ্রামে তৈরি করে ফেলেন সিজেপি।
'ককরোচ' আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে দলের মুখপাত্র সৌরভ দাস। তিনি দিল্লির বাসিন্দা। বয়স ২৬ বছর। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন তিনি। সক্রিয় আরটিআই কর্মী হিসেবে পরিচিত। ক্লাইমেট অ্যাকশন ফ্রন্ট নামক একটি পরিবেশ রক্ষা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা সৌরভ। কোভিড-১৯ মহামারির সময় তিনি মহামারী সম্পর্কিত বিচারাধীন আরটিআই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
আরও পড়ুন:
সিজেপির আরেক মুখপাত্র হলেন আশুতোষ রাঙ্কা। বয়স ৩০ বছর। তিনি আইআইটি কানপুর থেকে বি.টেক পাশ করেছেন। বরাবরই জননীতি, প্রশাসন নিয়ে আগ্রহ ছিল তাঁর। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর পাশ করেছেন রাঙ্কা। একটা সময়ে রাঙ্কা লন্ডনে ম্যাককিনজি অ্যান্ড কোম্পানিতে পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন।