মিলনের পরই খেয়ে ফেলে সঙ্গিনী! পুরুষ মাকড়সার বিচিত্র যৌন জীবন
গবেষণায় দেখা গিয়েছে, এই প্রজাতির স্ত্রী মাকড়সারা নিজেদের শরীর গুটিয়ে নিয়ে মৃত সাজার ভান করে।
তবে মৃত্যুকে সামনে রেখে যৌনতার পরও আত্মরক্ষার বিভিন্ন কৌশল গড়ে তুলেছে ওই পুরুষ মাকড়সারা। চিনের 'অ্যাটেরিজেনা অ্যাকুলিটা' প্রজাতির ফানেল মাকড়সারা আত্মরক্ষার নানা কৌশল গড়ে তুলেছে। যেমন- মিলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত স্ত্রী মাকড়সার কাছ থেকে সরে যাওয়া কিংবা তাকে রেশমের সুতোয় জড়িয়ে ফেলা যাতে সে আক্রমণ করতে না পারে।
আরও পড়ুন:
আবার সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, এই প্রজাতির স্ত্রী মাকড়সারা নিজেদের শরীর গুটিয়ে নিয়ে মৃত সাজার ভান করে। এর ফলে পুরুষ মাকড়সারা তাদের কাছে আসার ও মিলন সম্পন্ন করার সুযোগ পায়। আবার অনেকেই যৌনতার শেষে স্ত্রী মাকড়সার বিষদাঁতের আক্রমণের শিকার না হয়েই দ্রুত সরে যেতে পারে। তবে সকলেরই সেই সৌভাগ্য হয় না।
মনে রাখতে হবে, জীবজগতের মধ্যে মরা সেজে শত্রুর হাত থেকে বাঁচার কৌশল কিন্তু অনেক সময়ই দেখা যায়। যেহেতু বেশিরভাগ শিকারী শুধুমাত্র জীবন্ত শিকারের সন্ধান করে, তাই 'মৃত' সাজতে পারলে তাদের হাত থেকে রক্ষা পাওয়া যেতেই পারে। কিন্তু স্ত্রী মাকড়সাগুলিকে দেখা যায় স্রেফ যৌনতার জন্য মৃতবৎ পড়ে থাকতে। উদ্দেশ্য অবশ্য শুধুই মিলন নয়। ক্ষুণ্ণিবৃত্তিও।
আরও পড়ুন:
এক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে। যৌন মিলনের পরে সতর্ক না থাকলে মরতে হতে পারে, এটা মাথায় রেখেও কেন পুরুষ মাকড়সারা স্ত্রী মাকড়সাদের পাতা ফাঁদে পা দেয়? বিজ্ঞানীরা এক্ষেত্রে কোনও সদুত্তর দিতে পারেননি। হয়তো আগামিদিনে গবেষকরা জানতে পারবেন, এই বিচিত্র আচরণ ও অপ্রতিরোধ্য 'কামের ফাঁদে' পড়ার নেপথ্য রসায়ন।