Sonia Gandhi

অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দ্রুত ভর্তি করা হল দিল্লির গঙ্গারাম হাসপাতালে

সোনিয়ার বুকে সংক্রমণের হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। অন্য একটি সূত্র বলছে, নিয়মিত চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৩:০৫

options
link
অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দ্রুত ভর্তি করা হল দিল্লির গঙ্গারাম হাসপাতালে
ফাইল ছবি।

ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। মঙ্গলবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি ভর্তি করা হল দিল্লির গঙ্গারাম হাসপাতালে। ঠিক কী হয়েছে সোনিয়ার, সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাঁর।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা হয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ সোনিয়া গান্ধীর। এই অবস্থায় রাতেই তাঁকে দ্রুত নিয়ে আসা হয় হাসপাতালে। সোনিয়ার সঙ্গে ছিলেন তাঁর পুত্র লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তাঁর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়ার বুকে সংক্রমণের হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। অন্য একটি সূত্র বলছে, নিয়মিত চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাতেই তাঁকে দ্রুত নিয়ে আসা হয় হাসপাতালে। সোনিয়ার সঙ্গে ছিলেন তাঁর পুত্র লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তাঁর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়ার বুকে সংক্রমণের হয়েছে বলে জানা যাচ্ছে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৯ বছরের সোনিয়া। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। দু’বার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। গত বছর শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিমলায় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। কয়েকটি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা ছিল কংগ্রেসের সংসদীয় দলনেত্রীর। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এছাড়াও গত বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

Advertisement

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন সোনিয়া। ওই সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আসলে গত বছর তিনেক ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। যদিও অসুস্থতার মধ্যেই পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাঁকে। নিজে রাজ্যসভার সাংসদ হলেও দলের সংগঠনের বিষয়ে আর সেভাবে মাথা ঘামান না তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.