Ram Mandir theft

রাঘব বোয়ালরা আড়ালে, চুরির মাথা চুনোপুঁটিই! রাম মন্দিরে টাকা সরানোয় অভিযুক্ত ‘পরোপকারী’ কর্মী

অবিনাশ শুক্ল নামে ওই ব্যক্তি অন্তত ১৯ লক্ষ টাকা স্রেফ বিতরণ করেছেন। কখনও ভাইয়ের বিয়ে, কখনও বন্ধুকে উপহার-রামমন্দির থেকে চুরি করা টাকা নানাভাবে খরচ করেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২১:২২

options
link
রাঘব বোয়ালরা আড়ালে, চুরির মাথা চুনোপুঁটিই! রাম মন্দিরে টাকা সরানোয় অভিযুক্ত ‘পরোপকারী’ কর্মী
রাঘব বোয়াল নয়, রাম মন্দিরে অনুদান চুরিতে জড়িয়ে চুনোপুঁটিরাই!

রাঘব বোয়াল নয়, রাম মন্দিরে অনুদান চুরিতে জড়িয়ে চুনোপুঁটিরাই! সিটের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ৪০ দিন ধরে অন্তত ৭০ বার চুরি হয়েছে মন্দিরের অনুদান। সেই যাবতীয় চুরির নেপথ্যে রয়েছে একটাই নাম-অবিনাশ শুক্ল। তাকেই প্রধান অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে সিটের রিপোর্টে। চুরির চক্র আবর্তিত হত এই অবিনাশকে ঘিরেই, এমনটা জানা গিয়েছে প্রাথমিকভাবে।

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, অবিনাশের চুরির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। অনুদানের বাক্স থেকে বান্ডিল বান্ডিল নোট সরাচ্ছেন তিনি, মিলেছে এমন ফুটেজও। অন্যান্য অভিযুক্তরা মূলত অবিনাশকে সাহায্য করত। তাদের সঙ্গে নিয়েই চুরির ঘটনা পুনর্নির্মাণ হয়েছে। অবিনাশ এবং অন্যান্য অভিযুক্তরা থাকত কাউন্টিং রুমে। সেখানে অনুদান গোনার ফাঁকেই সরিয়ে ফেলা হত বহু অর্থ। পরে বান্ডিল বান্ডিল নোট বের করা হত কাউন্টিং রুম থেকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, অবিনাশ শুক্ল নামে ওই ব্যক্তি অন্তত ১৯ লক্ষ টাকা স্রেফ বিতরণ করেছেন। কখনও ভাইয়ের বিয়ে, কখনও বন্ধুকে উপহার-রামমন্দির থেকে চুরি করা টাকা নানাভাবে খরচ করেছেন অবিনাশ। এক ভাইয়ের বিয়ে উপলক্ষে অন্তত ৬ লক্ষ টাকা খরচ করেছিলেন রামমন্দিরে চুরির অন্য়তম প্রধান অভিযুক্ত। আরেক ভাইকেও ৬ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেন। এক বন্ধুকে আড়াই লক্ষ টাকা দেন, তাঁকে কিনে দেন দামি ফোনও। এছাড়াও অপেক্ষাকৃত কম অঙ্কের অর্থ বারবার অনেককে পাঠিয়েছেন অবিনাশ। সবমিলিয়ে অন্তত ২০.৩৯ লক্ষ টাকা উদ্ধার হয় অবিনাশের বাড়িতে তল্লাশি চালিয়ে। হাজারের উপর মার্কিন ডলার, সোনার গয়ন মিলেছে। একটি এসইউভি গাড়িও ছিল তাঁর।

Advertisement

যদিও প্রশ্ন উঠছে, রামমন্দিরে অনুদান চুরির ঘটনায় কি রাঘব বোয়ালদের আড়াল করা হল? কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলির দাবি ছিল, চুরির ঘটনায় অনেক বড় নাম জড়িয়ে রয়েছে। সেই রাঘব বোয়ালদের আটক করে বিচারের আওতায় আনতে হবে। যদিও নির্দিষ্ট কারোর নাম করা হয়নি। উল্লেখ্য, রামমন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷ নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.