সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন৷ থুড়ি এখানে যদিও কথাটা একটু অন্যরকম হওয়া উচিত৷ বরং বলা যায় বন্দুক হাতে সীমান্তে যিনি দেশ পাহারার কাজ করেন, সে-ই তিনিই আবার পালন করলেন চিকিৎসকের ভূমিকাও৷ রীতিমতো এক মরণাপন্ন রোগীকে নবজীবন দান করলেন তিনি৷
[ আরও পড়ুন: পাঁচ ঘণ্টার অপেক্ষা, রাহুলের দেখা পেল না সাত বছরের শিশু]
দ্বিতীয় দফার ভোটের দিন জম্মু-কাশ্মীরের বুচপোরায় ভোটের ডিউটি করছিলেন আহসান-উল-হক৷ সকাল থেকে কাজ করতে করতে আচমকাই শরীরে অস্বস্তি হতে শুরু করে তাঁর৷ শুরু হয় বুকে যন্ত্রণাও৷ মুহূর্তের মধ্যে অচৈতন্য হয়ে পড়েন ওই ভোটকর্মী৷ তাঁকে নিয়ে হইচই শুরু হয়ে যায়৷ জড়ো হয়ে যান সিআরপিএফ জওয়ানরা৷ কিন্তু অ্যাম্বুল্যান্স ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে যাবে৷ তবে ভোটকর্মীকে বাঁচাতে গেলে এতটা সময় দেওয়া যাবে কিনা, সামনে আসে সেই প্রশ্নও৷ কী করলে ভাল হয়, তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না সিআরপিএফ জওয়ান এবং অন্যান্য ভোটকর্মীরা৷
[ আরও পড়ুন: খুচরোর জ্বালায় জেরবার, ত্রিশ কিলো কয়েন দিয়ে মনোনয়নপত্র নিলেন বৃদ্ধ]
সবাই যখন চিন্তিত, তখন ২৮ নম্বর ব্যাটেলিয়নের সিআরপিএফ জওয়ান সুরিন্দর কুমার কিছুক্ষণের জন্য ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান৷ এরপর মোবাইল কানে নিয়ে ওই অসুস্থ ভোটকর্মীর সামনে আসেন তিনি৷ কথা বলতে বলতে ভোটকর্মীর বুকে চাপ দিতে থাকেন৷ মুখ দিয়ে ওই ব্যক্তিকে অক্সিজেন জোগানের চেষ্টা করেন সিআরপিএফ জওয়ান৷ পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় জ্ঞান ফিরে আসে তাঁর৷ ইতিমধ্যেই শ্রীনগর থেকে ঘটনাস্থলে পৌঁছায় একটি অ্যাম্বুল্যান্স৷ ওই অ্যাম্বুল্যান্সে তুলেই ভোটকর্মীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেই আপাতত চিকিৎসাধীন আধিকারিক৷ চিকিৎসকরা জানান, সিআরপিএফ জওয়ানের উপস্থিত বুদ্ধিতেই এ যাত্রায় রক্ষা পেলেন ভোটকর্মী৷ যদিও সিআরপিএফ জওয়ান জানান এই কৃতিত্ব শুধুমাত্র ফোনের ওপারে থাকা চিকিৎসকেরই প্রাপ্য৷ কারণ তাঁর নির্দেশ মেনেই তিনি অসুস্থ ভোটকর্মীকে সুস্থ করে তুলেছেন৷ দিয়েছেন নবজীবন৷ বাস্তবের রূঢ়ভূমিতে দাঁড়িয়ে এই গল্প যেন ঠিক রূপকথা৷ এ কাহিনি যিনি শুনছেন, তিনিই প্রশংসা করছেন৷ অনেকেই বলছেন এই সিআরপিএফ জওয়ানই নাকি বাস্তবের হিরো৷
J&K: CRPF’s Ct/GD Surinder kumar, posted at booth no.13 in Buchpora, Srinagar performed CPR&gave other revival aids on 18 Apr to booth’s Presiding Officer(PO), following instructions by a doctor over phone, when PO had a heart attack. Ambulance arrived after 50 minutes,PO is safe pic.twitter.com/Ua06lihXzl
— ANI (@ANI) April 20, 2019
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!