সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে মোদির অভিযান নিয়ে দিকে দিকে সমালোচনা৷ তবে কালো টাকার কারবারিদের মৌচাকে যে ঢিল পড়েছে তার প্রমাণও মিলছে৷ এবার নর্দমা থেকে মিলল রাশি রাশি বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট৷
রবিবার কলকাতার গল্ফগ্রিন থেকে উদ্ধার হয়েছিল ছেঁড়া বাতিল নোট৷ তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দেশে৷ এবার গুয়াহাটির রুক্মিনীনগরে ঘটেছে একই ঘটনা৷ সেখানে নর্দমায় মিলল রাশি রাশি বাতিল ৫০০ ও এক হাজার টাকার নোট৷ যেহেতু নোট বাতিলের পাশাপাশি বাতিল টাকা জমা দেওয়ার উর্ধ্বসীমাও বেঁধে দিয়েছে কেন্দ্র৷ অর্থাৎ নির্দিষ্ট সীমারেখা পার হলেই লেনদেনের উপর নজর পড়বে আয়কর দফতরেই৷ এই পদক্ষেপই নাড়িয়ে দিয়েছে কালো টাকার কারবারিরা৷ আর তাই উপায়ন্তর না দেখেই টাকা ফেলে দেওয়া হচ্ছে নর্দমা বা ডাস্টবিনে৷
Assam: Currency notes of Rs 500/1000 found in a drain in Rukmininagar area of Guwahati pic.twitter.com/q7fPDX9AvG
Advertisement— ANI (@ANI_news) November 14, 2016
অনেকে আবার এই রেখে দেওয়া টাকার সদ্বব্যবহার করছেন মন্দিরের প্রণামিতে৷ তামিলনাড়ুর জলাকান্দেশ্বর মন্দিরে যা প্রণামি মিলেছে সবই ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোটে৷ যার অর্থমূল্য প্রায় ৪৪ লক্ষ টাকা৷
Tamil Nadu: Jalakandeswarar Temple, Vellore received an offering of Rs 44 lakh in 500 & 1000 currency notes pic.twitter.com/81HiWfaRqD
— ANI (@ANI_news) November 14, 2016
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের