উদ্বোধনের আগেই ভেঙে পড়ল প্রায় ৩৯০ কোটি টাকার বাঁধ

বিড়াম্বনার মুখে নীতিশ কুমারের প্রশাসন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৪:২৭

options
link
উদ্বোধনের আগেই ভেঙে পড়ল প্রায় ৩৯০ কোটি টাকার বাঁধ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম গাটেশ্বর পন্থ ক্যানাল প্রকল্প। ঘটা করে উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। প্রচারও হয়েছিল বেশ জোরকদমেই। জানানো হয়েছিল, বিহার ও ঝাড়খণ্ড- দুই রাজ্যের কৃষকরাই এতে উপকৃত হবেন। কিন্তু উদ্বোধনের আগেই বিড়াম্বনার মুখে বিহার সরকার। ২৪ ঘণ্টা আগেই অতিরিক্ত জলের চাপে ভেঙে গেল ৩৮৯.৩১ কোটি টাকার বাঁধটি।

Advertisement

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্বচ্ছতার অভিযান সফল করতে তারকাদের খোলা চিঠি মোদির]

বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁও-তে একটি সেচ প্রকল্পে দুই দশকেরও বেশি সময় ধরে এই বাঁধ নির্মাণের কাজটি হচ্ছিল। বুধবারই সেটি উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার আগেই ভেঙে পড়ল বাঁধটি। অভিযোগ অতিরিক্ত জলের চাপেই নতুন বাঁধটির একাংশ ভেঙে পড়েছে। ঘটনাটির জেরে বাতিল করা হয়েছে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানটিও। ঘটনাস্থলে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরা। বিহারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী লল্লন সিংয়ের মতে, ‘পুরো মাত্রায় জল ছাড়ার কারণেই বাঁধটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রকল্পটির নতুন তৈরি অংশের কোনও ক্ষতি হয়নি।’

[সব রোহিঙ্গাকে জঙ্গি ভাবা ঠিক নয়, কেন্দ্র বিরোধী সুর চড়ালেন মমতা]

কৃষকদের যাতে সুবিধা হয়, সেজন্যই তৈরি করা হয় এই বাঁধটি। যাতে সেখানে জমিয়ে রাখা জল প্রয়োজনে চাষের কাজে ব্যবহার করা যায়। বিহারের ভাগলপুর ১৮৬২০ হেক্টর এবং ঝাড়খণ্ডের গোদা জেলার ২২৬৫৮ হেক্টর জমিতে সেচের কাজ করা সম্ভব হত এই জল দিয়ে। কিন্তু উদ্বোধনের আগেই বাঁধটি ভেঙে পড়ায় প্রশ্নের মুখে নীতিশ কুমারের সরকার। এদিকে, বাঁধ ভাঙার কারণে ইতিমধ্যে নিচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। চারদিকে আতঙ্কও ছড়িয়েছে। শহরেও জল ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে তদারকি করছেন। কীভাবে বাঁধটি ভাঙল, খতিয়ে দেখা হচ্ছে সেটাও।

[দার্জিলিংয়ে ত্রাণ দিয়ে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, খাদে পড়ে মৃত ৪]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.