সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালে উসকো খুসকো দাড়ি। মাথায় জড়ানো চাদর। হাউহাউ করে কাঁদছেন প্রৌঢ় মানুষটি। পেনশনের টাকা ক’টা পাবেন তো? নইলে দিন কাটবে কী করে? ততক্ষণে নোট বাতিলের ঘোষণা হয়ে গিয়েছে। নোট বদলানোর লাইনে ব্যাঙ্কের সামনে কাতারে কাতের সাধারণ মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েই আর নিজেকে ধরে রাখতে পারেননি ৭৯ বছরের বৃদ্ধ।
[ নোট বাতিলের বর্ষপূর্তিতে জনগণকে কুর্নিশ প্রধানমন্ত্রীর ]
প্রাক্তন সেনা নন্দ লালের কান্নার সে ছবি ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে। তা যেন বিরোধীদের হাতের তুরুপের তাস হয়ে উঠেছিল। মানুষের হেনস্তার প্রতীক হিসেবে ঘুরেফিরে আসত সে ছবি। ঠিক যেমন ঘুরত খাজাঞ্চির ছবি। নোট বদলের লাইনে দাঁড়িয়েই জন্ম হয়েছিল শিশুটির। বছর ঘুরে দেখা যাচ্ছে, ভাল নেই খাজাঞ্চি। দাদার টিবি ধরা পড়েছে। বাপের ভিটেছাড়া হতে হয়েছে তাঁদের। দিনমজুর মায়ের সামান্য উপার্জনে কোনওক্রমে দিন গুজরান। এই তো খাজাঞ্চির অবস্থা, এদিকে এই বৃদ্ধ কেমন আছেন?
নোট বাতিলের বর্ষপূর্তিতে চারিদিকে যখন বিস্তর আলোচনা, তখন বৃদ্ধি জানাচ্ছেন, তিনি ভালই আছেন। নোট বাতিলে কার কী লাভ হয়েছে, তিনি জানেন না। কিন্তু তাঁর উপকারই হয়েছে। বিশেষত ওই ছবি ছড়িয়ে পড়ার পর। এখন সকলেই তাঁর খেয়াল রাখে। আগে রাখত না। এমনকী ব্যাঙ্ক কর্মীরাও তাঁর যত্নআত্তি করেন। কীরকম? গোড়ার দিকে শুধু ২০০০ টাকার নোটই দেওয়া হত তাঁকে। এখন খুচরো দেওয়া হয়। পেনশনের টাকাও মিলছে। তাতেই খুশি বিপত্নীক বৃদ্ধ।
[ বিমানবন্দরে প্রৌঢ়কে বেধড়ক মার ইন্ডিগো কর্মীদের, ভাইরাল ভিডিও ]
মেয়ে দেখভালের জন্য নিজের কাছে রাখতে চায়। কিন্তু এখনও একা থাকাই পছন্দ বৃদ্ধের। একাই টাকা তুলতে আসেন। সাহায্য করেন ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী থেকে কর্মীরা। যেহেতু এখন তিনি পরিচিত মুখ তাই বাড়তি খাতির পান। গত বছরের ডিসেম্বরেও তাঁকে কেউ চিনত না। এখন সবাই চেনে। বৃদ্ধের কাছে নোট বাতিলের প্রাপ্তি বলতে এটুকুই।
সর্বশেষ খবর
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার সৌরভ, ১৪ দিনের জেল হেফাজতে ‘মহাভারত’, ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা
-
গাঁদা-লিলি-টগর ছেড়ে বাগানে আনুন চোখ ধাঁধানো কালো ফুলের গাছ, রইল ৫ প্রজাতির সন্ধান
-
মহুয়াকে টার্গেট করে ‘ডিম থেরাপি’! হাই কোর্টের দ্বারস্থ সাংসদ, কবে শুনানি
-
ভাঙড়ে সংখ্যালঘু বিজেপি কর্মীর মাথা ফাটাল আইএসএফ! দু’পক্ষের সংঘর্ষে আক্রান্ত বহু পুলিশ
-
সুচিত্রার মতোই অন্তরালে! তবু বাঙালি-হৃদয়ে চির‘আশ্রিতা’ মিঠু মুখোপাধ্যায়