সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইককেই স্ক্যাম আখ্যা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ শনিবার সকালে দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন কেজরিওয়াল৷ আম আদমি পার্টির সুপ্রিমো কেজরি এদিন বলেন, “গত কয়েকদিন আগে দেশে দুর্নীতি রোখার নাম করে বড় ধরনের অবৈধ কার্যকলাপ চালানো হয়েছে৷ প্রধানমন্ত্রী কালোবাজারি রুখতে ৫০০, ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার আগে নিজের আত্বীয়-বন্ধুদের জানিয়ে দিয়েছিলেন এই বিষয়টি সম্পর্কে৷ আর সেই সুযোগেই তাঁর পরিচিতরা নিজেদের কালোটাকা লোপাট করে ফেলেছেন৷”
এদিন প্রধানমন্ত্রীকে দোষারোপ করার পাশাপাশি, কেজরি আরও বলেন, “রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেশে কালোটাকার লেনদেন কমানো যাবে না৷ বরং দুর্নীতি রোখার নামে এই টাকার কেবল হাতবদল হবে৷” দিল্লির মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর পাশাপাশি, দেশের বড় ব্যবসায়ীদেরও এক হাত নেন৷ তিনি প্রশ্ন করেন, “কারা কালো টাকা মজুত করে রাখেন? আদানি, আম্বানি, জগদীশ চন্দ্র বাদলদের মত ব্যবসায়ীরা? নাকি রিক্সাওয়ালা, মুচি, শ্রমিক ও কৃষকরা?”
গতকালই বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে মুখ খুলেছিলেন৷ দেশে কালো টাকার রমরমা রুখতে কেন্দ্রের এই সিদ্ধান্তর বিরোধিতা করায় বিরোধীদের কটাক্ষ করেন তিনি৷ আর এরই জবাব হিসাবে পাল্টা শনিবার কেন্দ্রের বিরোধিতায় সরব হলেন কেজরি৷
সর্বশেষ খবর
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ