Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Agnimitra Paul

পথেই হোম-যজ্ঞ, নারকেল ফাটালেন অগ্নিমিত্রা, শ’খানেক রাস্তা মেরামতি শুরু হাওড়ায়

খানাখন্দে ভরা রাস্তা। হাওড়া শহরের একাধিক জায়গায় প্রায় প্রতিদিনই সাধারণ মানুষ চলাচলে সমস্যায় পড়েন। শুধু তাই নয়, বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভও রয়েছে। দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ কমাতে এবার কাজ শুরু করল পুর ও নগরোন্নয়ন দপ্তর।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৬:২৯

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৬:২৯

options
link
পথেই হোম-যজ্ঞ, নারকেল ফাটালেন অগ্নিমিত্রা, শ’খানেক রাস্তা মেরামতি শুরু হাওড়ায় zoom
হোম-যজ্ঞ অনুষ্ঠানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিজস্ব চিত্র
Advertisement

খানাখন্দে ভরা রাস্তা। হাওড়া শহরের একাধিক জায়গায় প্রায় প্রতিদিনই সাধারণ মানুষ চলাচলে সমস্যায় পড়েন। এই নিয়ে বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভও রয়েছে। দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ কমাতে এবার কাজ শুরু করল পুর ও নগরোন্নয়ন দপ্তর। রাস্তার সারাইয়ের কাজ এদিন পুজো করে শুরু হল। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল পুজো ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তৃণমূল আমলে রাস্তা সংস্কারের কাজ হয়নি। সেজন্য এই বেহাল দশা। এমনই অভিযোগ করেছেন অগ্নিমিত্রা। ১০০টি রাস্তা সারাইয়ের কাজ হবে। সেই কথাও জানিয়েছেন মন্ত্রী।
​
দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ কমাতে এবার পুজোর আগে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হল হাওড়ার রাস্তা সংস্কারের কাজ। হাওড়া চত্বরে একাধিক রাস্তার বেহাল দশা ও তীব্র যানজট সংকট কাটাতে কাজ শুরু হাওড়া পুরসভা এলাকায়। এদিন হাওড়া পুরসভার ময়দান চত্বরে আনুষ্ঠানিকভাবে পুজো দিয়ে রাস্তা সংস্কারের সূচনা করলেন মন্ত্রী অগ্নিমিতা পাল। প্রশাসন সূত্রে খবর, পুজোর আগেই মসৃণ রাস্তা উপহার দিতে দিনরাত এক করে কাজ করবে পূর্ত দপ্তর এবং হাওড়া পুরসভা। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ শেষ করতে প্রতিটি কাজের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। মন্ত্রীর এই উদ্বোধনের মধ্য দিয়ে হাওড়ার রাস্তা সংস্কারের কাজ পা বাড়াল দ্রুতগতির পথে। প্রায় ২৫ কোটি টাকা রাস্তা সারাই করতে বরাদ্দ হয়েছে।

দু’দিন আগেই স্কুলে গিয়ে শিশুদের পড়াশোনা করিয়ে দিদিমণির ভূমিকা পালন করেছিলেন। এবার খোলা রাস্তায় হোম, যজ্ঞ করে পুরোহিত দিয়ে পুজো করে রাস্তা তৈরির কাজ শুরু করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বর্ষা কিছুটা কমলে পুজোর আগেই হাওড়া শহরের খারাপ, খানাখন্দে ভরা রাস্তা মেরামতের কাজ শুরু হবে। আগেই এই আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী সকলেই। এবার হাওড়ায় এসে রীতিমতো পুরোহিত নিয়ে এসে হোম-যজ্ঞ করে নারকেল ফাটিয়ে নতুন রাস্তা তৈরি ও খানাখন্দে ভরা রাস্তা মেরামতের কাজের সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন মন্ত্রী অগ্নিমিত্রা ছাড়াও পুজোয় অংশ নেন উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই, বালির বিধায়ক সঞ্জয় সিং, হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া ও হাওড়ার পুর কমিশনার তেজস্বী রানা-সহ পুরসভা ও পুলিশের পদস্থ আধিকারিকরা। এদিন পুজোর পরই হাওড়া শহরের বিভিন্ন এলাকায় রাস্তা মেরামতের কাজ শুরু হয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.