সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালাদিবস না কালো টাকা বিরোধী দিবস? এই নিয়েই এখন জোর প্রশ্ন। বিস্তর চাপানউতোর। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রের বাইরে দাঁড়িয়ে পরিসংখ্যান কী বলছে? নোট বাতিলের প্রাথমিক লক্ষ্য কী পূরণ হয়েছে? আরবিআই-এর তথ্য অবশ্য সে সিদ্ধান্তে সহায় হচ্ছে না।
[ পেনশনের জন্য কেঁদেছিলেন, নোট বাতিলের বর্ষপূর্তিতে কেমন আছেন প্রাক্তন সেনা? ]
নোট বাতিলের তিনটি লক্ষ্য দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। এক, কালে টাকায় লাগাম। দুই, সন্ত্রাসীরা জালনোট তৈরি করে নেটওয়ার্ক বাড়াচ্ছে। তা আটকানো। তৃতীয়ত, ক্যাশলেস ইকোনমিতে দেশকে সাবালক করে তোলা। প্রায় বছর ঘুরে দেখা গিয়েছে, অধিকাংশ বাতিল নোটই আরবিআইয়ের ঘরে ফিরে গিয়েছে। যার অর্থ কালো টাকা রোধ করা সম্ভভ হয়নি। বরং কালো টাকা সাদা হয়েছে। ভুয়ো কোম্পানিগুলোকে চিহ্নিত করা গিয়েছে ঠিকই, কিন্তু চলতি অর্থনীতিতে মিশে যাওয়া সেই টাকা আর কোনওভাবেই আলাদা করা সম্ভব নয়। দ্বিতীয় লক্ষ্যও পূরণ হয়নি। আজও সীমান্তে অবিরত সন্ত্রাস হামলা। তার প্রেক্ষিত আলাদা। সুতরাং শুধু নোট বাতিল দিয়ে তা দমন করা সম্ভব নয়। এবার তৃতীয়র পালা। দেশ কতটা সড়গড় হল ক্যাশলেস ইকোনমিতে?
[ নোট বাতিলের বর্ষপূর্তিতে জনগণকে কুর্নিশ প্রধানমন্ত্রীর ]
এ কথা অনস্বীকার্য যে, নোট বাতিলের পর ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ বেড়েছে। গ্রাহকের সংখ্যাও বেড়েছ। একটা সময় পেটিএমে-র মতো মোবাইল ওয়ালেটগুলি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু এ তো মুদ্রার একটা দিক। সমান্তরালভাবে উলটো পিঠে নগদ লেনদেন কি কমেছে? সেখানেই আরবিআই-এর তথ্য শোনাচ্ছে অন্য কাহিনি। দেখা যাচ্ছে, কমে তো নি, বরং এটিএম মারফত লেনেদেনের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে অন্তত ২৭ শতাংশ। অর্থাৎ ২০১৬-এর নভেম্বর ও ২০১৭-এর সেপ্টেম্বরের ডেটা অ্যানালিসিস করে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ এটিএমেই ভরসা রেখেছেন। ফলত নগদহীন লেনদেন এখনও স্বপ্ন। তাছাড়া অর্থনীতিতে যে সব টাকা ফিরে এসেছে তাও প্রমাণিত। নোট বাতিলের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে এই তথ্য রীতিমতো ভাবনার। কেননা বছর ঘুরলেও লক্ষ্য যে অধরা, তাইই ফের প্রমাণিত হচ্ছে।
সর্বশেষ খবর
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার সৌরভ, ১৪ দিনের জেল হেফাজতে ‘মহাভারত’, ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা
-
গাঁদা-লিলি-টগর ছেড়ে বাগানে আনুন চোখ ধাঁধানো কালো ফুলের গাছ, রইল ৫ প্রজাতির সন্ধান
-
মহুয়াকে টার্গেট করে ‘ডিম থেরাপি’! হাই কোর্টের দ্বারস্থ সাংসদ, কবে শুনানি
-
ভাঙড়ে সংখ্যালঘু বিজেপি কর্মীর মাথা ফাটাল আইএসএফ! দু’পক্ষের সংঘর্ষে আক্রান্ত বহু পুলিশ
-
সুচিত্রার মতোই অন্তরালে! তবু বাঙালি-হৃদয়ে চির‘আশ্রিতা’ মিঠু মুখোপাধ্যায়