যাত্রী সুবিধার্থে বড় পদক্ষেপ। বিমানের টিকিট রিফান্ড নীতিতে এল বিরাট বদল (Flight Ticket Rules)। এবার থেকে বিমানের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে তা বাতিল করলে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হবে না। সম্প্রতি এমনটাই জানিয়েছে দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
আরও পড়ুন:
দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, যদি টিকিট বুক করার ২৪ ঘণ্টার মধ্যে যাত্রীর তরফে নাম সংশোধন করার আবেদন করা হয়, সেক্ষেত্রেও উড়ান সংস্থা কোনও অতিরিক্ত টাকা নিতে পারবে না। টিকিট বিমানসংস্থার ওয়েবসাইট থেকে কাটা হোক বা কোনও ট্রাভেল এজেন্টের কাছ থেকে কিংবা কোনও পোর্টাল থেকে–সব ক্ষেত্রেই বাতিল টিকিটের টাকা যাত্রীকে রিফান্ড দেওয়া হবে। তা-ও আবার ১৪ দিনের মধ্যে। তবে একটি ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে। বিমানসংস্থার ওয়েবসাইট থেকে অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে যাত্রার সাত দিনের মধ্যে এবং আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে যদি টিকিট কাটা হয়, তা হলে টাকা ফেরতের সুবিধাটি আর পাওয়া যাবে না।
DGCA revises air ticket refund norms; no additional charges for changes within 48 hours of booking.
AdvertisementPassengers can now cancel or change air tickets without paying an additional charge within 48 hours of making the bookings, subject to certain conditions, with the aviation… pic.twitter.com/6ehAErYRcQ
— SansadTV (@sansad_tv) February 26, 2026
প্রসঙ্গত, মাস কয়েক আগে ইন্ডিগো সংস্থার পরিষেবা থমকে যাওয়ায় বিপত্তির মুখে পড়েছিলেন যাত্রীরা। ডিজিসিএ সংস্থাকে নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাত্রীদের টাকা রিফান্ড করতে হবে। সেই কথা মাথায় রেখেই ডিজিসিএ-র সাম্প্রতিক এই পদক্ষেপ।
টিকিট বিমানসংস্থার ওয়েবসাইট থেকে কাটা হোক বা কোনও ট্রাভেল এজেন্টের কাছ থেকে কিংবা কোনও পোর্টাল থেকে–সব ক্ষেত্রেই বাতিল টিকিটের টাকা যাত্রীকে রিফান্ড দেওয়া হবে। তা-ও আবার ১৪ দিনের মধ্যে।
বিমানের টিকিট বাতিলের ক্ষেত্রে বিমান সংস্থাগুলি প্রচুর ফি যাত্রীদের কাছ থেকে আদায় করে। এই অভিযোগ বারবার জমা পড়েছে ডিজিসিএ-র কাছে। তাই যাত্রীদের স্বার্থ সুরক্ষিত করতে, দু’পক্ষের ভারসাম্য বজায় রাখতে এবং স্বচ্ছতা বৃদ্ধি করতে ডিজিসিএ এই নয়া নিয়ম আনা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা