পাকস্থলী ভরতি প্লাস্টিকে, কিশোরের পেটে অস্ত্রোপচারে তাজ্জব চিকিৎসকরা

পেটের ভিতরের ছবি দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৫:১২

options
link
পাকস্থলী ভরতি প্লাস্টিকে, কিশোরের পেটে অস্ত্রোপচারে তাজ্জব চিকিৎসকরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোবরডাঙার প্রদীপকুমারের অস্ত্রোপচার করতে গিয়ে তাজ্জব হয়ে গিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। পাকস্থলী ‘ওপেন’ করে তাঁরা দেখতে পান, চর্তুদিকে গিজগিজ করছে পেরেক। নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি তাঁরা। এবার হতভম্ব হয়ে গেলেন পাঞ্জাবের চিকিৎসকরা। এক কিশোরের পেট থেকে বেরোল এক কেজি প্লাস্টিক ও কাঠ।

Advertisement

[মহিলাদের সঙ্গে ব্যবহারের কায়দা শিখতে হবে কনস্টেবলদের, নিদান মুম্বই পুলিশের]

বিভিন্ন মানুষের নানা জিনিস মুখে দেওয়ার বদ অভ্যাস থাকে। কেউ অভ্যাসে সে কাজ করে তো কেউ মানসিক ভারসাম্য হারিয়ে। কিন্তু সে কাজে শেষমেশ ক্ষতি হয় শরীরেরই। পাঞ্জাবের ভাটিন্ডার ১৬ বছরের কিশোর অর্জুন শাহর সঙ্গেও তেমনটাই হল। প্লাস্টিক চিবিয়ে খাওয়ার অভ্যাস ছিল ছোটবেলা থেকেই। কখনও আবার কাঠের টুকরোতেও কামড় বসাতো। বাবা-মায়ের নিষেধ অমান্য করে তাঁদের লুকিয়েই নিজের অভ্যাস জারি রাখে সে। এভাবেই পেটের ভিতর একটু একটু করে জমতে থাকে বস্তগুলি। যার জেরে একসময় অসহ্য পেটের যন্ত্রণায় কাতরাতে শুরু করে সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যন্ত্রণা এতটাই বাড়ে যে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল সে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাত দিনে ১৫ কেজি ওজন কমে গিয়েছিল তার। কিন্তু চিকিৎসকরা বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারেনি। রোগ চিহ্নিত করতে অর্জুনের পাকস্থলীতে ক্যামেরা বসানো হয়। আর তারপরই পেটের ভিতরের ছবি দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। রীতিমতো আবর্জনায় ভরে গিয়েছে পাকস্থলী। থিকথিক করছে কালো প্লাস্টিক ও কাঠের টুকরো।

Advertisement

[তেলেঙ্গানায় দলিত নিগ্রহে অভিযুক্ত বিজেপি নেতা, মামলা দায়ের পুলিশের]

চিকিৎসকরা জানাচ্ছেন অর্জুনের রোগ ‘পিকা’ নামে পরিচিত। এক্ষেত্রে কোনও ব্যক্তি বালি, পাউডার, পাথর, ময়লা ধরনের জিনিস খেতে আগ্রহী হয়। এর ক্ষেত্রেও খাদ্যাভাসের সমস্যাই হয়েছিল। অস্ত্রোপচার করে ৩০০ গ্রাম পদার্থ বের করতে পেরেছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, আরও তিনটি অস্ত্রোপচার করলে তবেই পেটের ‘জঞ্জাল সাফ’ হবে। ছেলের প্রাণরক্ষা করায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন অর্জুনের মা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.