শিমলার একটি হাসপাতালের পাশের রাস্তায় পথকুকুরের মুখে মানুষের কাটা পা! এই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। খোঁজখবর করতেই সামনে এল হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি। হাসপাতালের স্টোর রুম বন্ধ ছিল না। সেখানেই ছিল এক রোগীর কাটা পা। গন্ধে গন্ধে একটি কুকুর হাসপাতাল চত্বরে ঢুকে ওই পা মুখে করে নিয়ে পালায়। এমন ঘটনায় মুখ পুড়ছে হিমাচল প্রদেশের স্বাস্থ্য দপ্তরের। তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
শিমলা শহরের শামিয়ানায় অবস্থিত অভিযুক্ত হাসপাতালটি নাম অটল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সুপার স্পেশালিটিস। গত বৃহস্পতিবার ৬১ বছর বয়সি অত্তর সিংয়ের অপারেশন হয়। বাদ পড়ে একটি পা। হাসপাতালের নিয়ম মতো একটি স্যানিটেশন এজেন্সিকে কাটা পা-সহ যাবতীয় বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার হয়েছিল। তার আগে তাৎক্ষণিক ভাবে সেটি কাগজের প্যাকেটে ভরে রাখা ছিল হাসপাতালের স্টোর রুমে। অভিযোগ, ২২ ফেব্রুয়ারি স্টোর রুম বন্ধ করতে ভুলে গিয়েছিল দায়িত্বপ্রাপ্ত কর্মী।
এর পরেই পথকুকুর ঢোকে হাসপাতালে। কাটা পা মুখে নিয়ে পালিয়ে যায় সে। স্থানীয় সিসিটিভি ক্যামেরায় সেই ভিডিওতে দেখা যায়—হাসপাতালের পাশের রাস্তায় কাটা পা মুখে নিয়ে হাঁটছে একটি পথকুকুর। গত দু’দিন ধরে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজ্যজুড়ে শুরু হয় হইচই। নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে হাসপাতাল এবং স্থানীয় প্রশাসন। বিপাকে পড়ে তদন্তের নির্দেশ দেয় অটল ইনস্টিটিউট অফ মেডিকেল সুপার স্পেশালিটিসের বোর্ড অফ ডিরেক্টরস। বিতর্ক থামাতে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়া থেকে।
সর্বশেষ খবর
-
রাজস্থানের পুরভোটে জেন জি-র জয়জয়কার! স্বপ্ন দেখাচ্ছেন তরুণরা
-
দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নাম বদলের প্রস্তাব গেল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দপ্তরে, চিঠি রেলমন্ত্রকেও
-
বিশ্বকাপের ছকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচন, রোহিত-হার্দিকের সুযোগ নিয়ে ফের প্রশ্নচিহ্ন!
-
‘বিগ বস’ দুর্গে দিতিপ্রিয়ার সঙ্গে বিবাদ নিয়ে জীতুকে আক্রমণ, রাজবীরের খোঁচা, ‘তোমার কেরিয়ার শেষ’
-
প্রয়াগরাজে সপা নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! যোগী সরকারকে তুলোধোনা অখিলেশের