সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পশুদের বিরুদ্ধে নৃশংসতা কেরলে। কখনও রাস্তার কুকুরদের বিষ দিয়ে খুন করা, আবার কখনও বারুদ ঠাসা ফল খেয়ে হাতির মৃত্যু। পশুদের বিরুদ্ধে একের পর নৃশংস কার্যকলাপের জন্য বারবার শিরোনামে এসেছে ঈশ্বরের আপন দেশ। বৃহস্পতিবার তেমনই আরও এক নিদর্শন সামনে এল। গত দুসপ্তাহ ধরে কুকুরের মুখ আইসোলেশন টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল। শেষপর্যন্ত এখ পশুপ্রেমী সংস্থা তাকে উদ্ধার করেছে। এই ঘটনা সামনে আসতেই কেরল সরকারের বিরুদ্ধে ক্ষোভের পারদ চড়েছে।
দেশজুড়ে অবলা পশুদের বিরুদ্ধে নৃশসং আচরণের একের পর এক ঘটনা সামনে আসছে। কখনও হাসপাতাল চত্বরে কুকুর ছানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কখনও আবার পাড়ায় বিষ মাখানো ভাত খাইয়ে মেরে ফেলা হয়েছে কুকুর ছানাগুলিকে। কেরলে তো বারুদ ঠাসা ফল খাইয়ে হাতিকে হত্যা করা হয়েছে। এরপরই হিমাচলে গরুর চোয়াল উড়ে গেছে বারুদ ঠাসা ময়দা খেয়ে। তামিলনাড়ুতে শিয়ালের উপর নৃশংস অত্যাচার করা হয়েছে। এবার ফের কেরলে অবলা কুকুরের উপর অত্যাচারের ঘটনা সামনে এল।
Kerala: Volunteers of People for Animal Welfare Services rescued a dog that had its mouth sealed with insulation tape around it for two weeks in Ollur of Thrissur district. The dog has now been shifted to an animal shelter home. (10/6) pic.twitter.com/6St0KFneMd
Advertisement— ANI (@ANI) June 10, 2020
[আরও পড়ুন : আলোচনার সুফল! লাদাখ সীমান্তে আর উড়ছে না চিনা যুদ্ধবিমান, সরছে আরও সেনা]
জানা গিয়েছে, থ্রিসূর জেলার আল্লুর এলাকা থেকে কুকুরটিকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। গত দুসপ্তাহ ধরে কুকুরটি মুখ আটকানো রয়েছে। ফলে সে খেতে পায়নি। আর তার জেরে দুর্বল হয়ে পড়েছে কুকুরটি। বৃহস্পতিবার তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পাঠানো হয়েছে। তবে এই ঘটনা কে বা কারা জড়িত, তার খোঁজ শুরু হয়েছে।
[আরও পড়ুন : লকডাউনের জেরে অর্থসংকটে ভারত সরকার! বিপুল ক্ষতির হিসাব দিলেন গড়করি]
সর্বশেষ খবর
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের