Earthquake

৭২ ঘণ্টায় তিনবার ভূমিকম্প, বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছে কাশ্মীর

মঙ্গলবার সকালেও কেঁপে উঠল শ্রীনগর, কিস্তওয়ার ও ডোডো জেলার বিস্তীর্ণ এলাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২০, ১২:৪৭

options
link
৭২ ঘণ্টায় তিনবার ভূমিকম্প, বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছে কাশ্মীর
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৭২ ঘণ্টায় তিনবার ভূমিকম্পের জেরে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) -এর বিস্তীর্ণ অঞ্চল। এর ফলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছেন ভূস্বর্গের বাসিন্দারা।

Advertisement

একদিকে করোনার সংক্রমণ অন্যদিকে জঙ্গিদমন অভিযানের ঠেলায় উত্তেজনা রয়েছে ভূস্বর্গে। এর মাঝেই গত তিনদিন ধরে তিনবার ভূমিকম্প (Earthquake) হল। এর ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত সাধারণ মানুষ।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেস-শাসিত রাজ্যগুলির তুলনায় বহুগুণ বেশি মৃত্যুহার! ‘গুজরাট মডেল’ নিয়ে খোঁচা রাহুলের]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ভূকম্পনে জেরে কেঁপে ওঠে শ্রীনগর, কিস্তওয়ার ও ডোডো জেলার বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয় জম্মুতেও। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮। আর ভূমিকম্পের উৎসস্থল ছিল তাজাকিস্তান। তবে এর ফলে কাশ্মীরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখনও পর্যন্ত তার খবর পাওয়া যায়নি।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাত সোয়া আটটা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছিল গুজরাটও। রিখটার স্কেলে যার কম্পন মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শহরের উত্তর-পশ্চিম ১২২ কিমি দূরে। ফের সোমবার দুপুর দুটো নাগাদ কেঁপে ওঠে রাজকোট সংলগ্ন এলাকা।  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।  কম্পনের উৎসস্থল ছিল রাজকোট থেকে ৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

গত দেড় মাসে দিল্লিতে (Delhi) বারবার কম মাত্রার ভূমিকম্প হচ্ছে। জিওলজিস্টদের মতে, বারবার ছোটখাট কম্পন আগামী দিনে বড় বিপর্যয়ের ইঙ্গিত হতে পারে। অর্থাৎ অদূর ভবিষ্যতে দিল্লি ও তার আশপাশের অঞ্চল বিপর্যয়ের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ।

[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় কিছুটা কমল সংক্রমণ বৃদ্ধির হার, দেশে মৃতের সংখ্যা দশ হাজার ছুঁইছুঁই]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.