সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের চাপের কাছে নতি স্বীকারের অভিযোগ খারিজ করে দিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনও রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার তো প্রশ্নই নেই, নির্বাচনী প্রচার নিয়েও মাথা ঘামায় না কমিশন।
[এলফিনস্টোন ফুটব্রিজ মেরামতিতে সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ শচীনের]
চলতি বছরেই গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচন। গত ১২ অক্টোবর হিমাচলপ্রদেশে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণাও করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগামী ৯ নভেম্বর ভোট হবে হিমাচলপ্রদেশে। ৯ ডিসেম্বর ভোটের গণনা। ওই দিন গুজরাট বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা হবে। তবে মোদির রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা স্থগিত রেখেছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, গুজরাটের ভোটের নির্ঘন্ট পরে ঘোষণা হবে। প্রসঙ্গত, অতীতে যখন একই বছরে একাধিক রাজ্যে ভোট হয়েছে, তখনও আলাদা সময়ে ভোটগ্রহণের নজির আছে। কিন্তু, ভোটের নির্ঘন্ট একসঙ্গে ঘোষণা করাটাই দস্তুর। এবারই প্রথম সেই নিয়মের ব্যতিক্রম হল। হিমাচলপ্রদেশে প্রার্থীদের মনোনয়ন পেশের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু, গুজরাটে ভোটের নির্ঘন্টই এখনও ঘোষণা করতে পারল না নির্বাচন কমিশন।
[রামের পুজো করায় কট্টরপন্থীদের ফতোয়ার বিরুদ্ধে আদালতে মুসলিম মহিলারা]
এই ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মোদির সরকারের চাপেই গুজরাটে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা স্থগিত রেখেছে কমিশন। যাতে ভোটের আগে গুজরাটে গিয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও জনপ্রিয় ঘোষণাগুলি করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতির বক্তব্য, ‘ আমরা সব রাজনৈতিক দলকেই সমান সুযোগ দিয়েছি। আমরা কোনও দলকেই রাজ্যে জনসভা করা বা না করার নির্দেশ দিইনি। প্রধানমন্ত্রী গুজরাটে গিয়েছিলেন। রাহুল গান্ধীও যাবেন। আমরা কাউকেই আলাদা কোনও সুবিধা দিচ্ছি না।’ বস্তুত, আদর্শ নির্বাচন বিধি চালু না হওয়া পর্যন্ত ভোটের প্রচার নিয়ে কমিশনের কিছু করারও নেই বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন।
[চলন্ত ট্রেনে হস্তমৈথুন করে গ্রেপ্তার যুবক, ভাইরাল ভিডিও]
প্রসঙ্গত, ভোটের নির্ঘন্ট ঘোষণার পর সংশ্লিষ্ট রাজ্যে আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে যায়। সেক্ষেত্রে সেই রাজ্যের শাসকদল নতুন করে আর কোনও প্রকল্পের ঘোষণা বা শিলান্যাস করতে পারে না।
[শৌচাগার না থাকলে সেই বাড়িতে মেয়ের বিয়ে নয়, নিদান গ্রাম পঞ্চায়েতের]
সর্বশেষ খবর
-
কাল হল প্রতিকূল আবহে শৃঙ্গজয়ের জেদ! নেপালে তুষারধসে মৃত্যু বাংলার পর্বতারোহীর
-
বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন
-
‘নিজে ড্রাইভ করে গড়িয়াহাটে শপিং করি,’ পুজো নিয়ে আড্ডায় দিতিপ্রিয়া
-
সিনেমা হলের মধ্যেই অবাধ যৌনতা! ‘প্রান্তিকে’ একী কাণ্ড, হুলস্থুল তেহট্টে
-
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!