SIR

এসআইআর-এ মোদির রাজ্যে কত ভোটার বাদ, সংশোধিত তালিকা প্রকাশ কমিশনের

এই সঙ্গে পুদুচেরি ও লক্ষদ্বীপে এসআইআর রিপোর্ট প্রকাশ করেছে কমিশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৭:৩৫

options
link
এসআইআর-এ মোদির রাজ্যে কত ভোটার বাদ, সংশোধিত তালিকা প্রকাশ কমিশনের
তিন মাস ধরে এসআইআর চলে গুজরাটে।

বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে বাদ পড়েছে ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটার। নতুন পরিসংখ্যান দিয়ে জানাল নির্বাচন কমিশন। তিন মাস ধরে এসআইআর চলে গুজরাটে। এর পর মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। যদিও সেই তালিকায় বেশ কিছু সংযোজন-বিয়োজন করে নতুন সংখ্যাতত্ত্ব জানাল কমিশন।

Advertisement

জাতীয় নির্বাচন কমিশন জানাল, গুজরাটে এসআইআর-এর আগে ভোটার তালিকায় ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ জন ভোটারের নাম ছিল। এসআইআর প্রক্রিয়ার সম্পূর্ণ হওয়ার পর তা কমে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫ হয়েছে। অর্থাৎ, বাদ পড়েছেন ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম। শুক্রবার কমিশন জানায়, পরে ৫ লক্ষ ৬০ হাজার নতুন ভোটার যুক্ত হওয়ায় চূড়ান্ত তালিকায় ৪ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একই দিনে লাক্ষাদ্বীপ এবং পুদুচেরির ভোটার তালিকারও নতুন পরিসংখ্যান দিয়েছে কমিশন। এসআইআর হওয়ার পর লাক্ষাদ্বীপের ২০৬ জন ভোটারের নাম বাদ গিয়েছে। নতুন তালিকায় নাম রয়েছে ৫৭ হাজার ৬০৭ জনের। পুদুচেরিতে বাদ গিয়েছে ৭৭ হাজার ৩৬৭ জনের নাম। নতুন তালিকায় ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪৪ হাজার ২১১।

Advertisement

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লিখিত নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে ওই ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে! সূত্রের খবর, চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর সম্পর্কিত যাবতীয় প্রস্তুতির নির্দেশ দিয়েছে কমিশনের রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের। দ্রুত এবং মসৃন ভাবে এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.