সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে ফের অস্বস্তিতে বিজেপি। বিহারের বিজেপি নেতা এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার পরে এবার নির্বাচন কমিশনের নজরে মুজফফরপুরের মেয়র নির্মলা দেবী। দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে কমিশন।
কমিশনের এই নোটিসের জবাব ১৬ আগস্টের মধ্যে দিতে বলা হয়েছে নির্মলা দেবীকে। গত রবিবার বিহারের বিজেপি নেতা এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে নোটিস পাঠায় কমিশন। তাঁর বিরুদ্ধেও দুটি ভোটার কার্ড থাকার এবং দুই জায়গার ভোটার হওয়ার অভিযোগ ছিল। এবার নজরে নির্মলা। তাঁর দুই আত্মীয় মনোজ কুমার এবং দীলিপ কুমারকেও নোটিস পাঠানো হয়েছে। সকালেই এই তিন জনের বিরুদ্ধে দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগ করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এরপরেই দ্রুত ইআরও-র পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় সকলকে।
কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী অভিযোগ করেছেন, বিজেপি-র সঙ্গে মিলে কাজ করছে কমিশন। তাঁর দাবি, বিজেপি নেতাদের দু’টি করে ভোটার কার্ড বানাতে সাহায্য করছে কমিশন। যদিও এই দাবি নস্যাৎ করেছে বিজেপি। তাদের দাবি এই অভিযোগ মিথ্যে এবং বিভ্রান্তিকর।
সর্বশেষ খবর
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত
-
প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎকে নিয়ে নৈহাটিতে ‘পুনর্নির্মাণ’ পুলিশের, চোর স্লোগান দিয়ে তেড়ে গেল জনতা
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ
-
তৃণমূল জমানায় রকেটের গতিতে উত্থান! দীর্ঘদিন আত্মগোপনের পর গ্রেপ্তার তৃণমূল নেতা