মাত্র দু’ঘণ্টায় প্রায় ১৬ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেলেন অ্যাসিড আক্রান্ত!

সৌজন্যে ফেসবুক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০১৭, ১০:০৯

options
link
মাত্র দু’ঘণ্টায় প্রায় ১৬ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেলেন অ্যাসিড আক্রান্ত!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকের একটি পোস্ট থেকে যেমন দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে, তেমনি আবার ফেসবুকে একটি পোস্টই পারে কারও জীবন বদলে দিতে। ঠিক যেমনটা ঘটেছে মুম্বইয়ের মাবিয়া মণ্ডলের ক্ষেত্রে। একটি ফেসবুক পোস্টের দৌলতেই মাত্র দু’ঘণ্টায় মাবিয়ার জন্য ১৬ লক্ষ ৫ হাজার টাকার আর্থিক সাহায্যের ব্যবস্থা হয়ে গেল। আর এই টাকায় মেয়েকে নিয়ে বাকি জীবনটা স্বছন্দে কাটিয়ে দিতে পারবেন মাবিয়া।

Advertisement

[‘বেঙ্কাইয়ার উপরাষ্ট্রপতি হওয়া আসলে কৃষকদেরই জয়’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু, মুম্বইয়ের বাসিন্দা বছর পঁচিশের ওই যুবতীর আর্থিক সাহায্যের প্রয়োজন পড়ল কেন?

Advertisement

বছর পাঁচেক আগের কথা। একদিন রাতে ঘুমন্ত অবস্থায় মাবিয়ার লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে মদ্যপ স্বামী। ঘটনার পর স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কোনওরকমে প্রাণে বেঁচে যান মাবিয়া। কিন্তু, অ্যাসিড হামলার জেরে এখন আর কথা বলতে পারেন না তিনি। চোখে দৃষ্টিও ক্ষীণ হয়ে এসেছে। অসহায় অবস্থায় মাবিয়ার পাশে দাঁড়ান হাসপাতালের  চিকিৎসকরা। নিখরচায় চলতে থাকে চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন, এখন মাবিয়া অনেকটাই সুস্থ। তবে তবে আরও বেশ কয়েকটি অস্ত্রোপচার করা দরকার। এদিকে, অ্যাসিড হামলার পর থেকে উধাও মাবিয়ার স্বামী। মামলায়ও সেভাবে অগ্রগতি হচ্ছিল না। তারওপর মাবিয়ার একটি এক ছোট মেয়ে রয়েছে। তাঁরই বা ভবিষ্যত কী হবে?  চরম উৎকণ্ঠায় দিন কাটছিল মাবিয়ার। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে মাবিয়া মণ্ডলের কথা জানতে পারে হিউম্যান অফ মুম্বই নামে এক ফেসবুক গ্রুপের সদস্যরা। এরপরই মাবিয়ার জন্য আর্থিক সাহায্য চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তাঁরা। তাতেই কাজ হয়। ফেসবুক গ্রুপটির সদস্য করিশ্মা মেহতা জানিয়েছেন, ‘মাত্র দু’ঘণ্টায় ১৬ লক্ষ ৫ হাজার টাকা উঠে আসে। ফলে আমার প্রচারটা বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে যদি প্রয়োজন পড়ে, তাহলে আমার আবার প্রচার শুরু করব।’

[সম্বল ১৫ হাজার টাকা, তাই দিয়ে বোনকে রাখিতে শৌচালয় উপহার যুবকের]

প্রসঙ্গত, মদ্যপ স্বামী ও মেয়েকে মুম্বইয়ে থাকতেন মাবিয়া। তবে আদপে কলকাতারই বাসিন্দা তিনি। আগামী সপ্তাহে মেয়েকে নিয়ে কলকাতায় ফিরবেন মাবিয়া। এ শহরেই মাবিয়ার বাকি চিকিৎসাটা হবে।

[প্রবেশিকায় পরীক্ষায় শূন্য পেলেও এই বিশ্ববিদ্যালয়ে মিলবে গবেষণার সুযোগ!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.