একবছরে একই প্রতিষ্ঠানে আত্মঘাতী তিনজন পড়ুয়া। তবু কারোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি। বম্বে আইআইটিতে সাম্প্রতিক ঘটনায় উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শনিবার জানা যায়, সাহিল ওয়াকোড়ে নামে বম্বে আইআইটির এক পড়ুয়া পরীক্ষায় চ্যাটজিপিটির সাহায্য নিয়ে ধরা পড়েছিলেন। তারপরেই আত্মঘাতী হন সাহিল। এবার এই ঘটনায় বম্বে আইআইটির এক অধ্যাপকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।
আরও পড়ুন:
সাহিলের পরিবার এবং বন্ধুদের কথায়, দুপুর দু’টো থেকে চারটে পর্যন্ত পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন তাঁর কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করেন পরীক্ষক। দেখা যায়, সেই পড়ুয়া উত্তর জানতে প্রশ্নপত্রটিই চ্যাটজিপিটিতে আপলোড করে দিয়েছিলেন। ছেলেটির সঙ্গে কথা বলেন পরীক্ষক ও বিভাগীয় প্রধান। এরপর ওই পড়ুয়া নিজের হস্টেলের ঘরে ফিরে যান। সন্ধের দিকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পড়ুয়ার মৃত্যুর খবর প্রকাশ পেতেই বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা। তাঁরা জানান, সাহিলকে একবছরের জন্য সাসপেন্ড করার হুমকি দেওয়া হয়েছে বলেই তিনি চরম পদক্ষেপ করেছেন। এমনকি জাতিবিদ্বেষী মন্তব্যও করা হয়েছে সাহিলের প্রতি।
ছেলের মৃত্যুর পরে থানায় এফআইআর দায়ের করেন সাহিলের বাবা-মা। অভিযোগের কেন্দ্রে পরীক্ষক সূর্যনারায়ণ দুল্লা। তাঁর বিরুদ্ধেই জাতিবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে। কেবল পরীক্ষার দিন নয়, গত তিনমাস ধরে মানসিক নির্যাতন চালিয়েছিলেন ওই অধ্যাপক। যদিও বম্বে আইআইটি কর্তৃপক্ষের দাবি, এই সংক্রান্ত কোনও অভিযোগ পাননি। মৃত্যুর দু’দিন আগেও সাহিলের আচরণে কোনও অস্বাভাবিকতা দেখেননি বলেই জানাচ্ছেন তাঁর বাবা-মা। তাঁদের অভিযোগ, বম্বে আইআইটির অধ্যাপক আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।
মর্গ থেকে সাহিলের মৃতদেহ নিতেও রাজি হননি তাঁর পরিবার। পুত্রহারা মায়ের অঙ্গীকার, ছেলের মৃত্যুর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি শেষকৃত্য করবেন না। সাহিলের বাবা বলছেন, এবছর বম্বে আইআইটিতে তিনজন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সেকারণেই অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পরিবার, যেন আর কোনও পড়ুয়া চরম পথ বেছে নিতে বাধ্য না হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
করম পরবে ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী! পুরুলিয়া থেকে কুড়মালি ভাষা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
-
মা-বাবার সুরক্ষার স্বার্থে পরিবারে নতুন সদস্য, কত লাখি গাড়ি উপহার দেবের?
-
বয়সকালে হাড় ভাঙার ঝুঁকি কতটা? কলকাতা মেডিক্যালে জানা যাবে বিনামূল্যেই
-
অস্তাচলে লাল সূর্য! বারাণসীতে এনকাউন্টারে খতম মাও কমান্ডার ব্রিজেশ
-
‘এজেন্সি অতি দ্রুততার সঙ্গে কাজ করলে সন্দেহ হয়’, ফের সিবিআই নিয়ে ‘সংশয়’ প্রকাশ সুপ্রিম কোর্টের