Surat

১০ হাজার টাকা বেতন না দিয়ে অপমান, রাগে মালিকের ২৪ কোটির সামগ্রীতে আগুন কর্মীর

গত ৯ সেপ্টেম্বর সুরাটের শ্যাম সঙ্গিনী টেক্সটাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় ২৪ কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২১:১৪

options
link
১০ হাজার টাকা বেতন না দিয়ে অপমান, রাগে মালিকের ২৪ কোটির সামগ্রীতে আগুন কর্মীর
দোকানে আগুন ধরিয়ে পালানোর সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে।

প্রতিহিংসার আগুন কত ভয়াবহ আকার নিতে পারে তা হাড়ে হাড়ে টের পেলেন গুজরাটের এক ব্যবসায়ী। ১০ হাজার টাকা বেতন না দিয়ে উলটে অপমান করায় ব্যবসায়ীর ২৪ কোটি টাকার সামগ্রী আগুনে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক কর্মীর বিরুদ্ধে। বিষয়টি সামনে আসার পর অভিযুক্ত ওই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

গত ৯ সেপ্টেম্বর সুরাটের (Surat) শ্যাম সঙ্গিনী টেক্সটাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় ২৪ কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। জানা গেল, সেখানকারই এক পুরনো কর্মী এই অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত। বেতনের ১০ হাজার টাকা না দিয়ে অপমান করার জেরে গোটা বাজার জ্বালিয়ে দেন অভিযুক্ত। পুলিশের তরফে জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবক মহারাষ্ট্রের ধুলের বাসিন্দা ৩৩ বছরের বিনোধ সাল্বে। এপ্রিল মাসে হনুমান প্রসাদ নামে এক ব্যবসায়ীর দোকানে ৩০ হাজার টাকা বেতনে হিসাব রক্ষকের কাজে নিযুক্ত হয়েছিলেন বিনোধ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসাদ-সহ ৪ জন ব্যবসায়ীর ১৭টি দোকান পুড়ে যায়। অন্তত ২৪ কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়। প্রসাদের ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।

যুবকের দাবি, দোকানের অন্য এক হিসেবরক্ষক সর্বক্ষণ তাঁর কাজ নিয়ে প্রশ্ন তুলতেন ও অপমান করতেন। এর কিছুদিন পর তাঁকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। ছাঁটায়ের সময় তাঁর প্রাপ্য বেতনের ১০ হাজার টাকা আটকে দেওয়া হয়। অভিযোগ, এই ঘটনার পালটা ৯ সেপ্টেম্বর ওই বাজারে আগুন লাগিয়ে দেন বিনোধ। এই ঘটনায় প্রসাদ-সহ ৪ জন ব্যবসায়ীর ১৭টি দোকান পুড়ে যায়। অন্তত ২৪ কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়। প্রসাদের ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই বিনোধের সন্ধান পায় পুলিশ। দেখা যায়, মুখে কাপড় বেঁধে ঘটনাস্থল থেকে পালাচ্ছে অভিযুক্ত।

Advertisement

তদন্তকারীদের দাবি, ৮ সেপ্টেম্বর বিনোধ পেট্রল পাম্প থেকে পেট্রল কেনেন। প্লাস্টিক ব্যাগে করে সেই তেল নিয়ে দোকানে যান। এরপর পুরো দোকানে সেই তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। কেউ যাতে তাঁকে চিনতে না পারে সেজন্য মুখে কাপড় বেঁধে এই কুকীর্তি চালায় অভিযুক্ত। বিনোধকে গ্রেপ্তারের পর তিনি নিজের অপরাধ কবুল করেছেন। পুলিশের কাছে তাঁর স্বীকারোক্তি, অপমানের বদলা নিতে ও দোকান মালিককে শিক্ষা দিতেই এই কাজ করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.