Bengaluru

ডিভাইডারে ধাক্কা মেরে হাওয়ায় উড়ল গাড়ি! বেঙ্গালুরুতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৫ তরুণের

ভয়াবাহ দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার তরুণের। একজনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৮:৩৯

options
link
ডিভাইডারে ধাক্কা মেরে হাওয়ায় উড়ল গাড়ি! বেঙ্গালুরুতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৫ তরুণের
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত।

শনিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা বেঙ্গালুরুতে। মৃত্যু পাঁচ তরুণের। আহত কয়েকজন। ঘটনাটি ঘটেছে জিন্দাল ফ্লাইওভারে। দ্রুত গতিতে থাকা চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। পালটি খেয়ে ধাক্কা মারে একটি বাসে। তাতেই ৫জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মৃতদের নাম দুর্গা প্রসাদ (২০), কেশব (১৯), ললিথ (২২), হর্ষিত (২০) ও ধনুশ (২০)। তাঁরা প্রত্যকেই দোদ্দবল্লাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটি তুমাকুরু থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে থাকা গাড়িটি জিন্দাল ফ্লাইওভারে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গাড়িটি উলটে যায়। অন্যদিকে বেঙ্গালুরু থেকে হুব্বালির দিকে যাওয়া একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভয়াবাহ দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার তরুণের। একজনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বাসটিতে ৪৩জন যাত্রী ছিলেন। তবে তাঁদের আঘাত লাগেনি বলেই হয়নি বলেই জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.