HIgh Court

না চাইলে কোনও দম্পতিকে একসঙ্গে থাকতে বলা নিষ্ঠুরতা, মন্তব্য হাই কোর্টের

মামলাকারী ও তাঁর স্ত্রীকে ডিভোর্সে সম্মতি দিয়েছে আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২০, ২০২৩, ১৮:০৮

options
link
না চাইলে কোনও দম্পতিকে একসঙ্গে থাকতে বলা নিষ্ঠুরতা, মন্তব্য হাই কোর্টের
ফাইল ফটো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন স্বামী ও স্ত্রী। পরস্পরের প্রতি তীব্র ঘৃণা পোষণ করছেন। এহেন পরিস্থিতিতে তাঁদের একসঙ্গে থাকতে বলা নিষ্ঠুরতা। এমনই মন্তব্য করল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। এক দম্পতিকে ডিভোর্সের সম্মতি দেওয়ার সময়ই একথা জানায় বিচারপতি সৌমিত্র দয়াল সিং ও অরুণকুমার সিং দেশওয়ালের বেঞ্চ।

Advertisement

উচ্চ আদালতকে বলতে শোনা গিয়েছে, অশোক ঝা ও প্রতিভা ঝা নামের ওই দম্পতি একে অপরের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন। সম্পত্তি নিয়ে বিবাদও চরমে পৌঁছেছে। এছাড়াও পরস্পরের প্রতি তাঁদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর। আদালতের মন্তব্য, ”ওঁদের একসঙ্গে থাকতে বলাটা নিষ্ঠুরতা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: জিতলেও বাড়ছে বিতর্ক! কোন দুই ব্যাটারের উপর চটে লাল গাভাসকর?]

পাশাপাশি আদালত অশোককে নির্দেশ দিয়েছে, ৩ মাসের মধ্যে স্ত্রীকে ১ কোটি টাকা খোরপোশ দেওয়ার। দেরি হলে বার্ষিক ৬ শতাংশ হারে সুদও দিতে হবে। উল্লেখ্য, ২০০২ সালে বিয়ে হয়েছিল ওই দম্পতির। ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের (Divorce) মামলা করেন স্বামী। ২০১৯ সালের নভেম্বরে এক পারিবারিক আদালত সেই আর্জি খারিজ করে দেয়। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন মামলাকারী।

Advertisement

[আরও পড়ুন: ফের নবান্নকে টক্কর, রাজ্যের সেরা পুজোকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.