এক্স হ্যান্ডেল হোক বা টিভি শো, সময়ে-অসময়ে দলের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু মাসখানেক আগে বিজেপির জাতীয় মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ান শেহজাদ পুনাওয়ালা। দল ছাড়ার কারণ হিসাবে তুলে ধরেছিলেন আর্থিক সংকটের বিষয়টিও। এবার একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে বিজেপির প্রাক্তন মুখপাত্রকে। নতুন কাজ পেয়ে তিনি বলছেন, আগামী ৬ সপ্তাহ অন্তত বাড়িভাড়া মেটানো নিয়ে চিন্তা করতে হবে না।
আরও পড়ুন:
একমাস আগেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন শেহজাদ। কিন্তু দল তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলে। কিন্তু বিজেপি ছাড়ার সিদ্ধান্তে অটল ছিলেন শেহজাদ। জানিয়ে দেন, ‘অন্য কোনও দেশ বা অন্য কোনও রাজনৈতিক দল আমার মতো তরুণ পসমন্দা মুসলিমকে এমন সুযোগ দিতে পারত না।’ প্রায় ১৮ বছর ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন শেহজাদ। হাতেখড়ি হয়েছিল কংগ্রেস থেকে। পরে বিজেপিতে যোগ দেন। জাতীয় মুখপাত্র হিসাবে দীর্ঘদিন বিজেপিতে কাজ করেছেন। দল ছাড়ার কারণ হিসাবে শেহজাদ জানিয়েছেন, আর্থিক সমস্যায় ভুগছেন তিনি। ব্যক্তিগত জীবনেও সমস্যা রয়েছে।
৩৮ বছর বয়সে তিনি রাজনীতি ছেড়ে নতুন ইনিংস শুরু করলেন। এবার তাঁর যাত্রা শুরু ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে সম্প্রচারিত গেম শো ‘রাইজ অ্যান্ড ফলে’র দ্বিতীয় সংস্করণে দেখা যাবে শেহজাদকে। সবমিলিয়ে ১৫ জন প্রতিযোগী থাকবেন এই শো’য়ে। আপাতত চারজনের নাম ঘোষণা করা হয়েছে। শেহজাদের পাশাপাশি এই গেম শো’য়ে দেখা যাবে স্বরা ভাস্করকেও। কট্টর বিজেপি বিরোধী স্বরার সঙ্গে শেহজাদের টক্কর সামলাবেন শো’য়ের সঞ্চালক বীরেন্দ্র শেহওয়াগ।
রাইজ অ্যান্ড ফল ২-এর হোস্ট হিসাবে আশনির গ্রোভারের জায়গায় শেহওয়াগ। এই অনুষ্ঠানের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে সঞ্চালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রাক্তন ওপেনার। সিজনে ১৫ জন তারকা প্রতিযোগী অংশ নেবেন। তাঁদের ভাগ করা হবে দুই দলে– ‘রুলারস’ অর্থাৎ শাসক ও ‘ওয়ার্কার্স’ অর্থাৎ কর্মী। কৌশল ও প্রতি মুহূর্তে বদলে যাওয়া সমীকরণের এই খেলায় এবার শেহওয়াগের সঞ্চালনা কতটা ঝড় তুলতে পারে, নজর থাকবে সেদিকেই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন সিজনের প্রথম টিজার। প্রোমোয় শেহওয়াগকে কখনও স্যর আইজ্যাক নিউটন, কখনও চিকিৎসক, স্কুলশিক্ষক, ক্যারাটে প্রশিক্ষক, আবার কখনও যমরাজের সাজে দেখা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এশিয়াডে ব্যর্থ মানু, জাপানে অন্য ইভেন্টে পদক এলেও পিস্তল শুটিংয়ে শুধুই হতাশা!
-
‘সবকিছুর একটা সীমা থাকা উচিত’, হুমায়ুন-সায়নের উপর হামলায় ‘ট্রেন্ড’ মনে করালেন দিলীপ
-
কর্নাটকের বাসিন্দার দেহ ৯ খণ্ড সংযুক্ত আরব আমিরশাহীতে! নিখোঁজ স্ত্রী-পুত্র
-
পুজোর আগেই সস্তা হবে চিনি ও পেঁয়াজের দাম! কত টাকায় মিলবে? বড় বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্রিকেটের ‘ক’ না জেনেও ভারতকে বেগ, জাপানিদের শিক্ষিত করতে অভিনব ‘বর্ণপরিচয়ে’ মুগ্ধ শচীন