সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে মুম্বইয়ের ডোংরি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পাঁচতলা বাড়ির একাংশ৷ ধ্বংসস্তূপের মধ্যে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ পৌঁছে গিয়েছে প্রচুর অ্যাম্বুল্যান্স। যদিও এখনও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ধ্বংসস্তূপ সরিয়ে সকলকে জীবিত অবস্থায় দ্রুত উদ্ধার করতে তৎপর বাহিনী৷
[ আরও পড়ুন: অপুষ্টি রোধে মিড-ডে মিলে ডিম দেওয়ার সিদ্ধান্ত সরকারের, বিরোধিতায় সরব বিজেপি]
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা৷ এরপরই দেখা যায় ভেঙে পড়েছে টান্ডেল স্ট্রিটের কেশরীবাই বিল্ডিংয়ের একটি অংশ৷ এরপরই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়৷ অনুমান, বাড়িটির ভিতরে প্রচুর মানুষের বসবাস৷ তাঁরা সকলেই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় প্রশাসনকে৷ মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল৷ ইতিমধ্যে উদ্ধারকার্য শুরু করেছেন তাঁরা৷ ধ্বংসস্তূপ সরিয়ে একে একে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনা হচ্ছে৷ জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ এখনও পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷
[ আরও পড়ুন: ভোটব্যাংক বাঁচাতে টাডা তুলে দেওয়া হয়, কংগ্রেসকে তোপ অমিত শাহর ]
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ঠিক এভাবেই ভেঙে পড়েছিল ছারনি রোডের মামা পরমানন্দ বিল্ডিংটি৷ ৮ জুলাই মুম্বইয়ের শিবাজি রোডেও একটি বাড়ি ভেঙে পড়ে৷ ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটায় ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন অন্তত ২০ জন সাধারণ মানুষ৷ গুরুতর জখম হন পাঁচজন৷
Mumbai: Four-storey Kesarbai building has collapsed in Dongri. More than 40 people are feared trapped. pic.twitter.com/dZNdF2xQg0
— ANI (@ANI) July 16, 2019
#Mumbai: Search and rescue operation underway at Dongri building collapse site. pic.twitter.com/KkKOyC4p3N
— ANI (@ANI) July 16, 2019
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা