ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তির পর আরও এক ঐতিহাসিক পদক্ষেপ। মঙ্গলবার প্রতিরক্ষা, দক্ষতা, প্রযুক্তি, সহযোগিতা, বাণিজ্য এবং স্বাস্থ্যের মতো ২০টি বিষয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করল ভারত। মুম্বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক আলোচনার পরেই চুক্তির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল।
আরও পড়ুন:
তিন দিনের সফরে সস্ত্রীক ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে মুম্বইয়ে অবতরণ করে তাঁর বিমান। মঙ্গলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা ছিল ফ্রান্সেপ প্রেসিডেন্টের। সেই মতোই মুম্বইতে দ্বিপাক্ষিক বৈঠকে বসে দুই দেশের রাষ্ট্রপ্রধান। আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তির মতো একধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। দুই দেশে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে একমত হয়। এর আগে ম্যাক্রোঁ দিল্লিতে আন্তর্জাতিক এআই সামিটেও অংশ নেন। সেখানে ভারতের প্রতিনিধিদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিয়ে একদফা কথা হয়।
মুম্বইয়ে যৌথ সাংবাদিক সম্মলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেন, “আজ বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিবেশে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য একটি জরুরি পদক্ষেপ।” নিজের বক্তব্যে মোদি বলেন, “ফ্রান্স ভারতের দীর্ঘদিনের বন্ধু দেশ। উভয় দেশের সম্পর্কের গভীরতাই শক্তি।” প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব উভয় দেশের শক্তি বাড়াবে বলে দাবি করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ে ম্যাক্রোঁ। তিনি বলেন, “রাফালে জেট থেকে শুরু করে সাবমেরিন, আমরা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ করছি।” যোগ করেন, “ফ্রান্সের সবচেয়ে বিশ্বস্ত অংশীদারদের মধ্যে পড়ে ভারত।” এছাড়াও বাণিজ্য়, প্রযুক্তি-সহ ২০টি বিষয়ে চুক্তির কথা জানান উভয় দেশের রাষ্ট্রপ্রধান। এখনও পর্যন্ত চুক্তিগুলি নিয়ে বিস্তারিত জানা যায়নি।
সর্বশেষ খবর
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ