কেন ছোট পোশাক পরেন ‘রাধে মা’, এবার প্রকাশ্যেই জানালেন সে কথা

জানেন, কেন মিনি স্কার্ট পরে নাচছিলেন তিনি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ০৮:২৪

options
link
কেন ছোট পোশাক পরেন ‘রাধে মা’, এবার প্রকাশ্যেই জানালেন সে কথা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচজন স্বঘোষিত সাধু সন্তদের থেকে তিনি যথেষ্টই আলাদা। তাঁর গায়ে সবসময় লাল ঝকমকে শাড়ি, নকল গয়না ও লাখো ভক্তদের ভিড় তাঁকে সবসময় ঘিরে রাখে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রাধে মা’ এমন বেশ কিছু কথা জানিয়েছেন, যা এর আগে কখনও প্রকাশ্যে বলেননি। সাক্ষাৎকারে নিজের ছোট পোশাক পরে নাচের প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। তাঁর ব্যক্তিগত ভিডিও কেউ মিডিয়াতে ছড়িয়েছে বলে তিনি ব্যথিত, জানিয়েছেন রাধে মা।

Advertisement

[  বিজেপিতে যোগ দিতে ১ কোটি টাকা ঘুষ, বিস্ফোরক অভিযোগ এই নেতার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ধর্ষক ভণ্ড ধর্মগুরু রাম রহিম সিং ইনসানের হাজতবাসের পরই দেশের একটি পুরোহিতদের সংগঠন ২০ জন নকল গুরুর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম রয়েছে এই রাধে মা’র। যদি তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন এই স্বঘোষিত ধর্মগুরু। তাঁর আসল নাম সুখবিন্দর কউর। রাখঢাক না রেখেই জানিয়েছেন, তিনি বিদেশে গেলে বা ব্যক্তিগত পরিসরে ছোট পোশাক পরেন প্রায়। এর মধ্যে কোনও দোষ দেখেন না। তিনি ‘ক্যারি’ করতে পারেন, তাই পরেন। তাঁর সন্তানরা তাঁর বিলাসব্যসনে কোনও খামতি রাখেনি বলেও একটি সর্বভারতীয় চ্যানেলের সামনে বক্তব্য রেখেছেন।

Advertisement

রাধে মা’র বিরুদ্ধেও একাধিক আর্থিক অসঙ্গতির অভিযোগ রয়েছে। মুম্বইয়ের বাসিন্দা এক পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের পণ আদায়ের জন্য চাপ দেওয়ায় তাঁর বিরুদ্ধে পুলিশি অভিযোগও রয়েছে। কিন্তু সেই সব ঘটনা স্রেফ মিডিয়ার অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত। বরং জানিয়েছেন, সেই অভিযোগ শুনে তিনি নিজে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে চিকিৎসকদের পরামর্শ নিতে হয়।

বাড়িতে বসেই মোটা টাকা আয় করতে চান? পথ দেখাচ্ছে মোদি সরকার ]

কেন তিনি এই বেশ নিয়ে থাকেন? উত্তরে রাধে মায়ের বক্তব্য, ‘দুই পুত্রকে আমার দায়িত্বে রেখে আমার স্বামী দেশ ছেড়ে পালায়। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক ভালই। কোনও দিশা না দেখতে পেয়ে আমি এক গুরুর কাছে যাই। তিনি আমাকে দেখে বলেন, আমি নাকি মা চন্ডির এক রূপ। তারপরই আমি ঠিক করে নিই, ধর্মের পথে হাঁটার।’ এই রাধে মায়ের সম্পত্তির পরিমাণ কিন্তু রাম রহিমের চেয়ে কম নয়। কিন্তু রাম রহিমের বিষয়ে প্রশ্ন করতেই রাধে মায়ের মুখে কুলুপ। তিনি নাটুকে নন বলেও দাবি করেছেন রাধে মা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.