ফের বদল জিএসটিতে, কমল ১৭৭টি পণ্যের দাম

কোন কোন পণ্য সস্তা হচ্ছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৩:৩৭

options
link
ফের বদল জিএসটিতে, কমল ১৭৭টি পণ্যের দাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট বড় বালাই। গুজরাট নির্বাচনের আগে ব্যবসায়ীদের ক্ষতে মলম দিতে জিএসটিতে একগুচ্ছ ছাড় দেওয়া হল।  ১৭৭টি পণ্যে জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

[নির্মম অত্যাচার, পুলিশের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নির্দোষ কন্ডাক্টরের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অসমের গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের বৈঠক বসে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটিলর পৌরহিত্যে এই বৈঠকে ঠিক হয় মাত্র ৫০টি দ্রব্যে পণ্য ও পরিষেবা কর ২৮ শতাংশ থাকছে। বাকি ১৭৭টি পণ্যের ক্ষেত্রে জিএসটি ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশে আনা হয়। করের বোঝা কমায় চিওয়িং গাম, চকোলেট, আফটার শেভ, ডিওডরেন্ট, শ্যাম্পু, ডিটারজেন্ট, মার্বলের দাম কমতে চলেছে। মূলত বিলাসবহুল দ্রব্যর ওপর ২৮ শতাংশ জিএসটি থাকছে। তার মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, এসি, রং, সিমেন্টের মতো পণ্য। পাঁচতারা হোটেলে খাবারের দাম ৭৫০০ টাকার বেশি বিল হলে বর্তমান জিএসটির হার ২৮ শতাংশ। এই ক্ষেত্রে করের হার ১৮ শতাংশ কমানো নিয়ে আলোচনা হয়েছে। নন এসি রেস্টুরেন্টের জিএসটি ১৮ শতাংশ থেকে কমানোর বিষয়ে কথা হয়েছে এদিনের বৈঠকে। এইসমস্ত ক্ষেত্রে কর কমানোর ইঙ্গিত দিয়েছে জিএসটি কাউন্সিল।

Advertisement

[জিএসটি বুঝতেই পারিনি, স্বীকারোক্তি মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর]

GST COUNCILGST COUNCIL

নয়া জিএসটি হার নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর বক্তব্য এই ব্যাপারে বড্ড তাড়াহুড়ো করা হয়েছে। মুখ খুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তাঁর বক্তব্য জিএসটি বিল নিয়ে রাজ্যসভায় বিতর্ক এড়িয়েছিল বিজেপি। কিন্ত মানুষের কাছে তারা পালাতে পারেনি। তাই পিছু হটে বেশ কিছু ক্ষেত্রে জিএসটির হার কমানো হয়েছে। তবে কংগ্রেস শাসিত রাজ্যগুলি জিএসটির সর্বোচ্চ করের পরিমান ২৮ শতাংশ কমানোর দাবি জানিয়েছিল। এই যাত্রায় তা হয়নি। তবে জিএসটি নিয়ে কেন্দ্র অনেকটাই ঘাড় নিচু করল বলে মনে করছে বিরোধীরা। তাদের বক্তব্য, জিএসটি চালুর সময় বিজেপি বলেছিল একটি কমাও বদল হবে না। কিন্তু তারা অনেকটাই পিছু হটল। এর পিছনে গুজরাটের ভোট তথা ব্যবসায়ীদের ক্ষোভ কাজ করছে বলে দাবি বিরোধীদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.