সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০-রও বেশি যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করল ভারত৷ শর্ত একটাই, নির্মাতা সংস্থাকে কোনও ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বিমানগুলি তৈরি করতে হবে৷ শনিবার এমনটাই জানানো হল বায়ুসেনা কর্তাদের তরফে৷ যুদ্ধবিমানগুলি কিনতে খরচ হতে পারে ১৩-১৫ বিলিয়ন ডলার৷
প্রাথমিকভাবে ২০০টি সিঙ্গল ইঞ্জিন সমৃদ্ধ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা থাকলেও, সংখ্যাটা ৩০০-তে গিয়েও ঠেকতে পারে৷ সোভিয়েত জমানায় কেনা বিমানগুলি এখন ‘বুড়ো’ হয়ে গিয়েছে৷ সেই সব যুদ্ধবিমান বাতিল ঘোষণা করে নয়া বিমানগুলি দেশের আকাশপথকে নিরাপদে রাখতে ব্যবহার করা হবে৷ নয়া পরিকল্পনা সফল হলে, এটিই হতে চলেছে দেশের অন্যতম বৃহত্তম সমরাস্ত্র লেনদেন চুক্তি৷
সদ্য রাশিয়ার থেকে অত্যাধুনিক প্রযুক্তির রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ভারত৷ ৩৬টি রাফায়েল কেনার পাশাপাশি আকাশপথে বায়ুসেনাকে আরও গতিশীল করে তুলতে নতুন ২০০টি যুদ্ধবিমান যত দ্রুত সম্ভব হাতে পেতে চায় বায়ুসেনা৷ চিন ও পাকিস্তানকে ঠেকাতে ও দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অটুট রাখতে কোনও সমঝোতায় নারাজ বায়ুসেনা৷
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!